নিখোঁজ যুবক তাপস বাউড়ির বাবা লালমোহন বাউড়ি জানান, ট্রেকিং রুটে যাওয়ার আগে বাড়িতে ফোন করেছিলেন তাপস। জানিয়েছিলেন, দুর্গম এলাকায় যাচ্ছেন। কয়েকদিন ফোনে যোগাযোগ হবে না। লালমোহন জানিয়েছেন, ‘এর পরে যতবারই ফোন করেছি, ততবারই বলছে সুইচ অফ।’ তাপসের পরিবারের তরফে জানানো হয়েছে, এর আগেও কেদারনাথ, নেপাল-সহ নানা জায়গায় ট্রেকিং করতে গিয়েছেন তিনি। কিন্তু, এমন বিপদ হয়নি […]