November 2026 - Page 275 of 510 - 24 Ghanta Bangla News
Home

Ujjal Biswas: লড়াই শেষ, প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস | Ex Minister Ujjal Biswas died after hospitalization on wednesday evening

কলকাতা: বেশ কিছুদিন ধরেই চলছিল মৃত্য়ুর সঙ্গে লড়াই। একে একে বিকল হয়ে পড়ছিল একের পর এক অঙ্গ। বুধবার সন্ধ্যায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস (Ujjal Biswas)। কালীঘাটপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ প্রাক্তন মন্ত্রীর মৃত্যুর খবর জানিয়েছেন। গত কয়েকদিন ধরেই বর্ষীয়ান নেতার জন্য় উদ্বেগ প্রকাশ করছিলেন দলের নেতারা। গত কয়েকমাস ধরেই […]

Home

ইন্টারনেটের গতি ও নির্ভরযোগ্যতায় Jio-BSNL-কে পিছনে ফেলল Airtel, বলছে Opensignal রিপোর্ট

নয়াদিল্লি: ভারতের ব্রডব্যান্ড পরিষেবার মান যাচাই করে প্রকাশিত Opensignal-এর সর্বশেষ রিপোর্টে শীর্ষস্থান দখল করল Airtel। বুধবার প্রকাশিত National Fixed Broadband Experience Report অনুযায়ী, ইন্টারনেটের গতি,… নয়াদিল্লি: ভারতের ব্রডব্যান্ড পরিষেবার মান যাচাই করে প্রকাশিত Opensignal-এর সর্বশেষ রিপোর্টে শীর্ষস্থান দখল করল Airtel। বুধবার প্রকাশিত National Fixed Broadband Experience Report অনুযায়ী, ইন্টারনেটের গতি, নির্ভরযোগ্যতা এবং ভিডিও দেখার অভিজ্ঞতা, […]

Home

দাদা কথা রেখেছেন, বোনের আবদারে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি, ভাইফোঁটায় স্মৃতিচারণ সেই ঘটনার

ব্যস! ‘অবাক জলপান’–এ চাঁদিফাটা রোদ্দুরে সেই পথিক জানতে চেয়েছিলেন, ‘মশাই, একটু জল পাই কোথায় বলতে পারেন?’ তারপরে জল গড়িয়েছিল বহু দূর। কিন্তু, বছর পঁচাত্তরের জয়দেব বিশ্বাস গত ৩০ বছর ধরে সেই জলপাইয়ের আঁটি মুখে নিয়ে ঘুরছেন। হ্যাঁ, ঠিকই পড়ছেন, তিন দশক! রণে–বনে–শয়নে–স্বপনে সেই আঁটি তাঁর সর্বক্ষণের সঙ্গী। সেই কারণে কথা বলতে গেলে কিঞ্চিৎ জড়িয়ে যায়। […]

Home

Firhad Hakim: কপালে ফোঁটা, কালীঘাটের কথা কি একটুও মনে পড়ল না? হেসে ফিরহাদ বললেন… | Firhad Hakim speaks on Bhaifota as this year is different

কলকাতা: রাজনৈতিক মহলে আলোচনা চলছে, ভাইফোঁটায় এবার দিদি বদল হয়েছে। প্রত্যেক বছর ‘দিদির বাড়ি’ বলতে বোঝাত হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ি। সেখানেই যেতেন নেতা-মন্ত্রী, তারকারা। যদিও এবার মমতা নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভাইফোঁটা বন্ধ রাখবেন, তবু দেখা করতেও গেলেন না কোনও নেতা। একবারও কি কারও মনে পড়ল না ‘দিদি’র কথা? এদিন মেট্রোপলিটনে তৃণমূলের […]

Home

ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে ‘যম-যমুনা’র ছড়াও বললেন দুই ফরাসি তরুণী, ভিন্ন ছবি হাওড়ার হোমে

ভাইফোঁটার থালা নিজেরাই সাজিয়ে নিয়েছিলেন তাঁরা। কাঁসার থালার কানা ধরে পর পর রেখেছিলেন ধান, দুর্বা, প্রদীপ, কাজল, ঘিয়ের বাটি আর চন্দন বাটা। তার পরে রীতি মেনেই ভাইদের কপালে চুয়া-চন্দনের ফোঁটা একেঁ দেন তাঁরা। বাঁ হাতের কড়ে আঙুল ভাইয়ের কপালে রেখে চিরন্তন সেই চার লাইনের পঙতিও আউড়ে গেলেন— ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা/ […]

Home

ঝড়বৃষ্টিতে ভেঙে পড়ল ৮৫ ফুট উচ্চতার প্যান্ডেল, কোনও ক্রমে প্রাণে বাঁচল বাচ্চারা

নিউ সান ক্লাবের পুজো মণ্ডপে ঘটনাটি ঘটে। প্যান্ডেল ভেঙে পড়ার সেই ভিডিয়োও ভাইরাল হয়ে গিয়েছে। দেখা গিয়েছে, পান্ডেলটি নড়তে নড়তে সামনের দিকে পড়ে যাচ্ছে। সেই সময়ে ছুটে বাইরে এসে কয়েক জন তখন চিৎকার করছেন, ‘বের হয়ে আয়, বের হয়ে আয়।’ ক্লাবের সম্পাদক ইন্দ্রজিৎ মজুমদার বলেন, ‘মঙ্গলবার বিকেলে দুর্ঘটনার কিছুক্ষণ আগে বসে আঁকো প্রতিযোগিতা শেষ হয়েছিল। […]

Home

Samsung-এর ফোনে বাড়বে স্ক্রিনের উচ্চতা, আসছে Sliding Display?

নয়াদিল্লি: Foldable স্মার্টফোনের পর এবার ডিসপ্লে প্রযুক্তিতে নতুন পরীক্ষা চালাচ্ছে Samsung। দক্ষিণ কোরিয়ার সংস্থাটি এমন একটি স্মার্টফোন তৈরি করতে পারে, যার স্ক্রিন প্রয়োজন অনুযায়ী উল্লম্বভাবে… নয়াদিল্লি: Foldable স্মার্টফোনের পর এবার ডিসপ্লে প্রযুক্তিতে নতুন পরীক্ষা চালাচ্ছে Samsung। দক্ষিণ কোরিয়ার সংস্থাটি এমন একটি স্মার্টফোন তৈরি করতে পারে, যার স্ক্রিন প্রয়োজন অনুযায়ী উল্লম্বভাবে বড় করা যাবে। টিপস্টার Ice […]

Home

Anirudh-Kavya Maran: বিয়ে করলেন অনিরুদ্ধ-কাব্য, এক ছবিতেই ভাইরাল ‘জওয়ান’ ছবির সঙ্গীত পরিচালক | Anirudh ravichander kavya maran wedding greece destination wedding photos

জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চারহাত এক হল। বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি ‘সানরাইজার্স হায়দরাবাদ’-এর সহ-মালকিন কাব্য মারান। বুধবার (১১ নভেম্বর, ২০২৬) গ্রিসের এক মনোরম ডেস্টিনেশন ওয়েডিংয়ে অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে শুভ পরিণয় সম্পন্ন করেছেন এই পাওয়ার কাপল। বিয়ের পর পরই সোশাল মিডিয়ায় নিজেদের প্রথম নবদম্পতি লুক প্রকাশ করেছেন স্বয়ং […]

Home

‘বাংলায় আসুন, কালীঘাট-দক্ষিণেশ্বর ঘুরে দেখুন’, প্রবাসীদের বার্তা শুভেন্দুর

আগামী বছর জানুয়ারিতে কলকাতায় প্রথমবার প্রবাসী ভারতীয় সম্মেলনের আসর বসছে। সেই উপলক্ষে বুধবার দিল্লিতে সরকারি ওয়েবসাইট এবং লোগোর উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, ‘বিদেশ মন্ত্রক এই সম্মেলনের জন্য পশ্চিমবঙ্গকে বেছে নেওয়ায় আমরা সম্মানিত। এই অনুষ্ঠানের জন্য পশ্চিমবঙ্গ সরকার মিশন মোডে প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমরা সবাই প্রস্তুত। পশ্চিমবঙ্গ স্বামী […]

Home

Siri-কে জিজ্ঞাসা করলেই মিলবে ঘুম, ওষুধ ও ওয়ার্কআউটের হিসাব?

নয়াদিল্লি: iPhone ব্যবহারকারীদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য খুঁজে পাওয়ার অভিজ্ঞতা বদলাতে পারে Apple। iOS 27.3-এর প্রথম Developer Beta-তে এমন কিছু ফিচারের ইঙ্গিত মিলেছে, যার মাধ্যমে Siri… নয়াদিল্লি: iPhone ব্যবহারকারীদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য খুঁজে পাওয়ার অভিজ্ঞতা বদলাতে পারে Apple। iOS 27.3-এর প্রথম Developer Beta-তে এমন কিছু ফিচারের ইঙ্গিত মিলেছে, যার মাধ্যমে Siri সরাসরি Apple Health অ্যাপে সংরক্ষিত […]