Firhad Hakim: কপালে ফোঁটা, কালীঘাটের কথা কি একটুও মনে পড়ল না? হেসে ফিরহাদ বললেন... | Firhad Hakim speaks on Bhaifota as this year is different - 24 Ghanta Bangla News
Home

Firhad Hakim: কপালে ফোঁটা, কালীঘাটের কথা কি একটুও মনে পড়ল না? হেসে ফিরহাদ বললেন… | Firhad Hakim speaks on Bhaifota as this year is different

Spread the love

কলকাতা: রাজনৈতিক মহলে আলোচনা চলছে, ভাইফোঁটায় এবার দিদি বদল হয়েছে। প্রত্যেক বছর ‘দিদির বাড়ি’ বলতে বোঝাত হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ি। সেখানেই যেতেন নেতা-মন্ত্রী, তারকারা। যদিও এবার মমতা নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভাইফোঁটা বন্ধ রাখবেন, তবু দেখা করতেও গেলেন না কোনও নেতা। একবারও কি কারও মনে পড়ল না ‘দিদি’র কথা?

এদিন মেট্রোপলিটনে তৃণমূলের অফিসে অরূপ বিশ্বাস, ববি হাকিমদের (Firhad Hakim) ভাইফোঁটা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এই পরিবর্তন সম্পর্কে কথা বলতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, “আমার ভাইফোটা প্রতিপদ থেকে শুরু হয়ে গিয়েছে। বোনেরা যেভাবে চায় সেভাবেই আমি ফোঁটা নিই।”

আরও বলেন, “মমতাদি আমাদের ফোঁটা দিতেন। বাকিরাও সারাজীবন দিয়েছেন। পাড়ার মেয়েরা সকালে ফোঁটা দেন। মামার বাড়ির দিকের বোনেরা প্রতিপদে ফোঁটা দেন।” অর্থাৎ কোনও নিয়মেই যে এবার বদল হয়নি, সেটাই বুঝিয়েছেন ফিরহাদ।

তবু কি কালীঘাটের কথা সারাদিন মনে পড়ল না? প্রাক্তন মেয়রের উত্তর, “একটু তো খারাপ লাগেই। মনটা খারাপ লাগে।” একবারও কি মনে হয়নি যে মমতাদি ডাকতে পারতেন? শুনেই হেসে ফিরহাদ বললেন, “মনে হয়েছে। কিন্তু কী করা যাবে!” তবে তিনি যে তৃণমূল কংগ্রেসের আদর্শ মেনে, আবেগ নিয়েই দলে রয়েছেন, সে কথা বলেছেন নিজেই। এদিন চন্দ্রিমার হাতে ফোঁটা নেন শোভন চট্টোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *