ঝড়বৃষ্টিতে ভেঙে পড়ল ৮৫ ফুট উচ্চতার প্যান্ডেল, কোনও ক্রমে প্রাণে বাঁচল বাচ্চারা - 24 Ghanta Bangla News
Home

ঝড়বৃষ্টিতে ভেঙে পড়ল ৮৫ ফুট উচ্চতার প্যান্ডেল, কোনও ক্রমে প্রাণে বাঁচল বাচ্চারা

Spread the love

নিউ সান ক্লাবের পুজো মণ্ডপে ঘটনাটি ঘটে। প্যান্ডেল ভেঙে পড়ার সেই ভিডিয়োও ভাইরাল হয়ে গিয়েছে। দেখা গিয়েছে, পান্ডেলটি নড়তে নড়তে সামনের দিকে পড়ে যাচ্ছে। সেই সময়ে ছুটে বাইরে এসে কয়েক জন তখন চিৎকার করছেন, ‘বের হয়ে আয়, বের হয়ে আয়।’ ক্লাবের সম্পাদক ইন্দ্রজিৎ মজুমদার বলেন, ‘মঙ্গলবার বিকেলে দুর্ঘটনার কিছুক্ষণ আগে বসে আঁকো প্রতিযোগিতা শেষ হয়েছিল। বৃষ্টি আসছে দেখে গ্রামের ওই কচিকাঁচা প্রতিযোগীরা বাড়ি না গিয়ে প্যান্ডেলের মধ্যেই ছিল। এর পরে ঝড় উঠলে মণ্ডপে থাকা বড়রা ওদেরকে পিছনের গেট দিয়ে বের করে দেয়। ২ জন শিশু শুধু সামনের গেট দিয়ে বের হচ্ছিল। তার মধ্যে আমার ছেলেও ছিল। ওরা রক্ষা পেয়েছে প্যান্ডেলের মাথার দিকটি আমাদের ক্লাব ঘরের মাথায় এসে আটকে গিয়েছিল বলে। পুরো প্যান্ডেল মাটিতে আছড়ে পড়লে কেউ হয়তো চাপা পড়ে যেত। কালীর কৃপায় বড় দুর্ঘটনা ঘটেনি। আর প্রতিমাও যে অক্ষত আছে এটাও তাঁর কৃপা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *