November 2026 - Page 258 of 511 - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee Court Hearing | ‘কোন বিচারপতি বিজেপির, কারা তৃণমূলের?’ অভিষেকের আইনজীবীকে প্রশ্ন বিচারপতির

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন বিচারপতি কৃষ্ণা রাওয়ের। অভিষেকের আইনজীবী শোয়েব আলমকে বিচারপতির প্রশ্ন, ‘কোন বিচারপতিরা বিজেপির এবং কারা তৃণমূলের? তালিকা দিন।’ বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে অভিষেকের মন্তব্যের প্রেক্ষিতে এই প্রশ্ন করেন বিচারপতি। অন্যদিকে, অভিষেকের নিরাপত্তা প্রত্যাহার এবং তাঁর বাড়িতে হামলার অভিযোগও আদালতে তুলে ধরেন আইনজীবী। নিরাপত্তা পর্যালোচনা নিয়ে রাজ্যের বক্তব্য শোনার […]

Home

Manoj Kumar Agarwal: এই কাজ না করলেই কড়া শাস্তির মুখে পড়বেন সরকারি কর্মীরা! বড় নির্দেশ মুখ্য সচিবের | West Bengal Chief Secretary Manoj Kumar Agarwal Issues Strict Warning to Government Officials

কলকাতা: সরকারি কাজে গাফিলতি আর বরদাস্ত করা হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না করলেই এবার সরাসরি শো-কজের মুখে পড়তে হবে সরকারি আধিকারিকদের। এ বিষয়ে কড়া নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal)। সরকারি দফতরের কাজকর্মে গতি আনতে এবং সাধারণ মানুষের হয়রানি কমাতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। নির্দেশিকায় […]

Home

টাকা পাঠানোর নিয়মে বড় বদল করল RBI, একবারে কত টাকা পাঠাতে পারবেন? জেনে নিন | Reserve Bank of India Caps Cash Transfer, How Much Money Can You Transfer at one time?

নয়া দিল্লি: এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানোর নিয়মে বড় পরিবর্তন আনল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)। এবার থেকে অন্তর্দেশীয় মানি ট্রান্সফার পরিষেবার মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট সীমা মেনে চলতে হবে গ্রাহকদের। একবারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নগদ টাকা পাঠানোর সর্বোচ্চ সীমা ধার্য করা হয়েছে ১০ হাজার টাকা। অন্যদিকে, বিজনেস করেসপন্ডেন্টের […]

Home

Railway Job Vacancy: ৭টি পদে লোক নিচ্ছে ভারতীয় রেল! কীভাবে আবেদন করবেন, দেখে নিন | Rrb recruitment 2026 railway announces 191 vacancies for 7 isolated category posts

কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ফের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। রেল মন্ত্রকের অধীনে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর এর মাধ্যমে মোট ১৯১টি শূন্যপদে নিয়োগ করা হবে। আইসোলেটেড ক্যাটাগরির একাধিক বিশেষ পদে কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই আবেদন প্রক্রিয়া চলবে ৫ নভেম্বর ২০২৬ থেকে ৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। দক্ষিণ রেলের সরকারি এক্স […]

Home

চিনির কালোবাজারি রুখতে প্রশাসনের অভিযান

পূর্ব মেদিনীপুরের কাঁথি সুপার মার্কেটে চিনির গোডাউনে অভিযান চালায় প্রশাসন। ক্রেতা সুরক্ষা দপ্তর, কাঁথি পুরসভা ও মহকুমা প্রশাসনের যৌথ প্রতিনিধি দল দুটি গোডাউনে তল্লাশি চালায়। আধিকারিকরা জানান, বাজারে চিনি বেশি দামে বিক্রি হচ্ছে কি না অথবা কোথাও কালোবাজারি চলছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান। ব্যবসায়ীদের দাবি, ইথানলের কারণে চিনির দাম বেড়েছে। দাম নিয়ন্ত্রণে […]

Home

Buxa Tigress: বক্সার সেই বাঘিনীর গর্ভেই শেষ হয়ে যায় তিন সন্তান? অন্তঃস্বত্ত্বা অবস্থাতেই টানাহ্য়াঁচড়া? | Tigress who brought to Buxa was pregnant, says source, miscarriages during capture

ডুয়ার্স: বক্সা থেকে বারবার পালিয়ে যাচ্ছে বাঘিনি (Tigress)। একবার নয়, দুবার ঘুমপাড়ানি গুলি দিয়ে বাঘিনিকে নিয়ে আসা হয়েছিল বক্সার (Buxa) জঙ্গলে। কিন্তু সিঁদ কেটে ফের পালিয়েছে সে। এরপরই প্রশ্ন উঠেছে, তাকে আনার সময়ই কি অন্তঃস্বত্ত্বা ছিল সে? সেই খবর বিহারের বনকর্মীরা বাংলাকে জানাল না কেন, সেই প্রশ্নও সামনে এসেছে। শুধু তাই নয়, আরও জানা গিয়েছে […]

Home

মালদায় শিলাবৃষ্টিতে ব্যপক ক্ষয়ক্ষতি

বুধবার মালদার হবিবপুরে আচমকাই প্রবল শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির জেরে ক্ষতি হয়েছে বহু ফসলের। জানা গিয়েছে, নষ্ট হয়েছে প্রায় ছয় হাজার হেক্টর জমির আমন ধান। বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান রাজ্যের সেচ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। শিলাবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে হবিবপুর ব্লকের বহু ঘর বাড়ি। বহু বাড়ির টিনের চালা ফুটো হয়ে গিয়েছে। […]

Home

মণিপুরে সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে গোলাগুলি, বেঘোরে প্রাণ গেল মহিলার

ফের অশান্তি মণিপুর। সন্দেহভাজন জঙ্গিদের গুলির লড়াইয়ে বেঘোরে প্রাণ গেল এক মহিলার। কাংপোকপি এবং সেনাপতি জেলার সীমানায় ওই ঘটনায় আহত হয়েছেন আরও এক জন। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ প্রতিদ্বন্দ্বী জঙ্গি গোষ্ঠীগুলির মধ্যে শুরু হয় গুলির লড়াই। কাংপোকপি জেলার তাপহৌ কুকি (Taphou Kuki) গ্রামের কাছাকাছি এলাকায় এবং পাশের সেনাপতি জেলার কাইলেনজাং (Kailengjang)-এর নিকটবর্তী […]

Home

High Court: ‘অ্যাক্ট অফ গড’ হলেও মিলবে ক্ষতিপূরণ! বড় পর্যবেক্ষণ আদালতের, কী কারণে? জানাল তাও | Punjab and Haryana High Court says Act of God Also Covered Under No Fault Liability

চণ্ডীগড়: ডালহৌসির (Dalhousie) কাছে গাড়ির উপর ভেঙে পড়েছিল বিশাল বরফের চাঁই। তাতেই মৃত্যু হয়েছিল গাড়ির চালক তথা চিকিৎসক রাজীব রামপালের। গুরুতর জখম হয়েছিলেন পরিবারের আরও চার সদস্য। ১৯৯৭ সালের সেই দুর্ঘটনার প্রায় ২৯ বছর পর বড় নির্দেশ দিল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। দুর্ঘটনায় বিমা সংস্থাকে আহত পরিবারের চার সদস্যকে আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার […]

Home

কোনও অ্যাপে ‘I Agree’ অপশনে ক্লিক করলে ঠিক কী কী নথি চলে যায়? জানুন আইন | What Happens When You Click in I Agree Option? Which Data is being Shared, Know Laws

সন্ধ্যা হয়ে এসেছে। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে নীলম। পাশে সাত বছরের মেয়ে। সারাদিনের ক্লান্তির পর বাড়ি ফেরার জন্য একটি ট্যাক্সি বুক করার চেষ্টা করছেন তিনি। কিন্তু অ্যাপটি কিছুতেই খুলছে না। এদিকে মেয়ে মোবাইলে গেম খেলতে চাইছে। ট্যাক্সি বুক করার জন্য অ্যাপটি তাঁর লোকেশন জানতে চাইছে। ঠিক তখনই মোবাইলের পর্দায় ভেসে উঠল একটি লম্বা লেখা। ছোট ছোট অক্ষরে […]