যদিও এমন অভিযোগ মানতে রাজি নয় পুর কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, সোমবার সকালে টালার পাইপ ফেটে যাওয়ার পরে সংলগ্ন এলাকায় গত চার দিনে ৮০০ টি জলের গাড়ি পাঠানো হয়েছে। এ দিকে উত্তর কলকাতার রাজবল্লভপাড়া, নীলমণি মিত্র স্ট্রিট, কুমোরটুলি, শ্যামবাজার এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় হুগলি নদী থেকে জল কিনে এনে গৃহস্থালির কাজ করতে হচ্ছে।