ফাইল ছবিImage Credit: TV9 Bangla পুরুলিয়া: জঙ্গলমহলের পুরুলিয়ার ঝালদা-কোটশিলা বনাঞ্চলে গড়ে উঠতে চলেছে অভয়ারণ্য। বুধবার পরিদর্শনে গেলেন রাজ্যের বন দফতরের দুই মন্ত্রী সহ দফতরের আধিকারিকরা। জঙ্গলমহলের ওই অভয়ারণ্য তৈরির ঘোষণা করা হয়েছে আগেই। ঘোষণার ২মাস পর অভয়ারণ্যের ওই প্রস্তাবিত এলাকা ঘুরে দেখলেন মন্ত্রী মনোজ ওঁরাও ও দিবাকর ঘরামি। কোটশিলা বনাঞ্চলের সিমনি ও নোয়াহাতু বিট এবং […]