যাঁদের আমেরিকা থেকে ফেরত পাঠানো হচ্ছে তাঁদের কী ভাবে গ্রহণ করা হচ্ছে তাও জানিয়েছে বিদেশমন্ত্রক। ভারত অবৈধ অভিবাসনের ঘোর বিরোধী বলেও জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, কোনও ব্যক্তিকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হওয়ার আগে তাদের জাতীয়তা যাচাই করার মাধ্যমে ভারত সরকার আমেরিকান কর্তৃপক্ষের সঙ্গে নির্বাসন সংক্রান্ত বিষয়গুলিতে কাজ করে থাকে। তিনি বলেন, […]