সংবিধান দিবসে দুই শিবিরই নামছে পথে - 24 Ghanta Bangla News
Home

সংবিধান দিবসে দুই শিবিরই নামছে পথে

Spread the love

সুদেষ্ণা ঘোষাল

বৃহস্পতিবার সংবিধান দিবসে দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার দাবিতে রাজধানীর পথে নামছে শাসক ও বিরোধী দুই শিবিরই৷ দিল্লিতে বিজেপির তরফে আয়োজিত হচ্ছে অনুষ্ঠান ‘সংবিধান গৌরব দিবস’ সমারোহ৷ অন্য দিকে, কংগ্রেস আয়োজন করছে ‘সংবিধান রক্ষা’ শীর্ষক পদযাত্রার।

বিজেপির অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ উপস্থিত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা–সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং জনপ্রতিনিধিরা৷ ভারতের সংবিধানের প্রণেতা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানাতে ও সংবিধানের মূল্যবোধ প্রচার করতে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের বুদ্ধিজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আইনজীবী, চিকিৎসক, অধ্যাপক, শিক্ষক এবং শিক্ষার্থীদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *