November 2026 - Page 183 of 528 - 24 Ghanta Bangla News
Home

বিচার চট্টগ্রামের কোর্টে, চিন্ময়কৃষ্ণ বন্দি ঢাকায়

বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে সোমবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। সোমবার ভোরে তাঁকে ঢাকায় আনা হয়। চিন্ময়কৃষ্ণের আইনজীবীরা জানান, চিন্ময়ের মামলাগুলির বিচার চট্টগ্রামের আদালতে চলছে। এই সময়ে তাঁকে ঢাকায় সরিয়ে নেওয়া উদ্দেশ্যমুলক। যে ব্রহ্মচারী তাঁকে সাত্ত্বিক খাবার রেঁধে দেন, তাঁকে সঙ্গে নিয়ে যাওয়া হয়নি বলেও […]

Home

পার্টি শেষে রতনেরই সঙ্গীরা অস্ত্র তুলে দেন তাঁর হাতে

পুলিশ সূত্রের খবর, জেল থেকে বেরোনোর পরে রতনকে যে আগ্নেয়াস্ত্র দেওয়া হয়েছিল, সেটি আদতে তাঁরই ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের একাংশের দাবি, হতে পারে জেল যাওয়ার আগে রতন সেই আগ্নেয়াস্ত্র শাগরেদদের জিম্মায় রেখে গিয়েছিলেন। আবার ভিন্ন মতে, হতে পারে, ‘বস’–এর জামিন পাওয়ার খুশিতে এই আগ্নেয়াস্ত্র শাগরেদরা তাঁকে উপহার দিয়েছিলেন। রতনের দুই সঙ্গীর […]

Home

প্রেসিডেন্সির বহিষ্কার: আইনের পথে যাচ্ছেন প্রাক্তনী

এই সময়: স্বামী বিবেকানন্দর ছবি সম্বলিত এবিভিপি-র পোস্টার বিকৃতির অভিযোগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত প্রাক্তনী অলিভিয়া বন্দ্যোপাধ্যায় এ বার কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে চলেছেন। সোমবার তিনি জানান, ডিন অফ স্টুডেন্টসের কাছে ইমেলে বহিষ্কারের ব্যাখ্যা চাওয়ার পরে বর্তমানে তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন। গত ১৪ অক্টোবর ক্যাম্পাসে এবিভিপি-র একটি পোস্টারে আরএসএস-কে নিশানা করে ‘ধর্ষক’-এর […]

Home

Imran Khan: যে কোনও সময় মৃত্যু হতে পারে! আশঙ্কা প্রকাশ ইমরান খানের, জেল থেকেই চিঠি লিখলেন শীর্ষ আদালতে | Imran Khan Fears He May Die in Jail, Writes Letter to Pakistan’s Top Court Over Health

ইসলামাবাদ: পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জেলের ভিতরেই মৃত্যু হতে পারে তাঁর! এমনই আশঙ্কা প্রকাশ করে দেশের শীর্ষ আদালতের বিচারপতিদের চিঠি (Rahul Gandhi writes letter to top court) লিখলেন তিনি। নিজের চিকিৎসা ও জেলের পরিস্থিতি নিয়ে আগেও আদালতের নির্দেশ কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি। […]

Home

শনিবার আইআইটির অনুষ্ঠানে খড়্গপুরে আসতে পারেন মোদী

প্রতিষ্ঠানের ডিরেক্টর সুমন চক্রবর্তী বলেন, ‘শনিবার প্রধানমন্ত্রী ক্যাম্পাসে এসে তাঁর চিন্তাভাবনা ও দিকনির্দেশনা আমাদের সঙ্গে ভাগ করে নেবেন বলে আশা করা হচ্ছে। এই প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের অঙ্গ হিসেবে ভারত সরকারের একটি বিশেষ স্মারক মুদ্রাও উন্মোচন করবেন তিনি।’ একটি সূত্র মারফত জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে আইআইটি কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ রাখছেন। প্রধানমন্ত্রীর মিনিট-টু-মিনিট সফরসূচি এবং নিরাপত্তা […]

Home

ভুট্টা যাচ্ছে ইথানল কারখানায়, দাম বাড়ছে ডিম-চিকেনের

এই মুহূর্তে বিশ্বে ভারত ডিম উৎপাদনে দ্বিতীয় ব্রয়লার মাংস উৎপাদনে চতুর্থ। পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশের সঙ্গে ডিম উৎপাদনে প্রথম, মাংসের ক্ষেত্রে দ্বিতীয়। অনুষ্ঠানে মদনমোহন মাইতি বলেন, ‘দিন দিন ভুট্টার আকাল যেভাবে বাড়ছে, তাতে আমরা আশঙ্কা করছি, অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে পাত থেকে চিকেন উঠে যেতে পারে। ভুট্টার জোগান না বাড়ালে চিকেন উৎপাদন এ ঘাটতি হতে পারে।’

Home

বিদেশে ডাক্তারি পড়েও দেশে ফিরে হোঁচট, অক্টোবরের পরীক্ষায় পাশের হার ২২.৮৬%

যার অর্থ, পরীক্ষায় বসা প্রতি চার জনের মধ্যে প্রায় তিন জনই ন্যূনতম যোগ্যতার মাপকাঠি পেরোতে পারেননি। উল্লেখ্য, বিভিন্ন দেশের চিকিৎসা-শিক্ষার পাঠ্যক্রম, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্রশিক্ষণের মানে যথেষ্ট ফারাক থাকে। তাই ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসক হিসেবে কাজ করার আগে ওই বিদেশি ডিগ্রিধারীদের মৌলিক চিকিৎসা-জ্ঞান ভারতীয় মানদণ্ডের উপযুক্ত কি না, তা যাচাই করতেই এফএমজিই-র মতো এই স্ক্রিনিং […]

Home

সর্ষে শাক-তিল-আমলকি-গাজর, শীতের মরশুমে ৫ খাবার খেয়াল রাখে স্বাদ আর স্বাস্থ্যেরও

শীতের আমেজ গায়ে লাগতেই বাজারে খোঁজ পড়ছে সর্ষে বা মেথি শাকের। ঠান্ডা থেকে বাঁচতে অনেকেই এই সময় আমলকি খাওয়ার পরামর্শ দেন। বাজরার রুটি, তিলের লাড্ডু থেকে শুরু করে টাটকা বিট-গাজর। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাজারে যে সব নতুন সব্জির দেখা মেলে, তারা শুধু স্বাদের নয়, খেয়াল রাখে স্বাস্থ্যেরও। হাড়ের জোর, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজমশক্তি […]

Home

সঙ্ঘনেতার বিরুদ্ধে কর্মসূচি পদ্মের, শান্তনু–অশোক তরজায় বিভাজনও

আশিস নন্দী, বনগাঁ কেন্দ্র এবং রাজ্যের দুই মন্ত্রী থেকে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি ও শ্রমিক সংগঠনের অন্দরের দ্বন্দ্বে কিছুতেই লাগাম পড়ছে না।২৪ ঘণ্টা আগে বনগাঁয় মিলন মেলার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার নাম উঠে আসতেই তা শুনতেই পাননি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এ বার খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ভারতীয় মজদুর সঙ্ঘের নেতা রাজীব গোস্বামীর গ্রেপ্তারের […]

Home

Rahul Gandhi: কেমব্রিজের রেস্তরাঁয় প্রথম দেখা রাজীব-সনিয়ার! সেখানেই প্রেমিকাকে নিয়ে যান রাহুল, নিজেই বললেন সেই গল্প | Rahul Gandhi Reveals Untold Love Story of Rajiv Gandhi and Sonia Gandhi at Mother’s Book Launch

নয়া দিল্লি: কোথায় প্রথম দেখা হয়েছিল রাজীব গান্ধী (Rajib Gandhi) ও সনিয়া গান্ধীর (Sonia Gandhi)? কীভাবে শুরু হয়েছিল তাঁদের প্রেমের গল্প? মা সনিয়ার বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে সেই গল্পই শোনালেন ছেলে রাহুল গান্ধী। শুধু তাই নয়, বাবা-মায়ের গল্প বলার ফাঁকে, নিজের প্রেমজীবনের কথাও উল্লেখ করেন। পাশাপাশি ইন্দিরা গান্ধী ও বাবা রাজীব গান্ধীর মৃত্যুর পর তাঁদের […]