এই সময়: দেশের অটোমোবাইল এবং গাড়ির যন্ত্রাংশ শিল্পে উৎপাদন বাড়াতে উৎপাদন-ভিত্তিক উৎসাহ প্রকল্পের (পিএলআই) অর্থ বরাদ্দের গতি বাড়াল কেন্দ্র। চলতি অর্থবর্ষের প্রথম আট মাসে এই খাতে ৪,৩৮৫.২৮ কোটি টাকা বিলি করেছে ভারী শিল্প মন্ত্রক। ২৫ নভেম্বর পর্যন্ত গত পুরো অর্থবর্ষের তুলনায় দ্বিগুণেরও বেশি অর্থ বিলি করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে এই প্রকল্পে মোট ২,০৬৪.৩৬ কোটি টাকা […]