Akshay Kumar: বাথরুমের দরজা ঠিকমতো বন্ধ না করেই একী করেন অক্ষয়? ঘুম ওড়ে স্ত্রীর! সব ফাঁস করে দিলেন টুইঙ্কল! | KWK 9: Twinkle Khanna Blasts Akshay Kumar For Disturbing Her Sleep - 24 Ghanta Bangla News
Home

Akshay Kumar: বাথরুমের দরজা ঠিকমতো বন্ধ না করেই একী করেন অক্ষয়? ঘুম ওড়ে স্ত্রীর! সব ফাঁস করে দিলেন টুইঙ্কল! | KWK 9: Twinkle Khanna Blasts Akshay Kumar For Disturbing Her Sleep

Spread the love

Akshay Kumar: বাথরুমের দরজা ঠিকমতো বন্ধ না করেই একী করেন অক্ষয়? ঘুম ওড়ে স্ত্রীর! সব ফাঁস করে দিলেন টুইঙ্কল!

কী ঘটান অক্ষয়?

বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার (Akshay Kumar) মানেই নিয়মানুবর্তিতার শেষ কথা। ভোরবেলা ঘুম থেকে ওঠা তাঁর বহু পুরনো অভ্যাস। কিন্তু সাতসকালে উঠে বদ্ধ ঘরের ভেতর নায়ক ঠিক কী করেন, জানেন? স্বামীর সেই গোপন কাণ্ডের জেরেই নাকি রাতের ঘুম উড়ে গিয়েছে স্ত্রী টুইঙ্কল খান্নার (Twinkle Khanna)! প্রতিদিন ভোর হতে না হতেই বাথরুমে ঢুকে অদ্ভুত কাণ্ড শুরু করেন নায়ক। বারবার বারণ করেও কোনও লাভ হয়নি। শেষমেশ করণ জোহরের (Karan Johar) চ্যাট শো ‘কফি উইথ করণ সিজন ৯’-এ (Koffee With Karan Season 9) গিয়ে সটান বউয়ের হাতেই ধরা পড়ে গেলেন অক্ষয়। ক্যামেরার সামনেই ফাঁস হল বেডরুম আর বাথরুমের সব কীর্তি।

সকাল ৬টায় বাথরুমে কী করেন খিলাড়ি?

এদিনের পর্বে অক্ষয়ের সঙ্গে অতিথি ছিলেন ভোজপুরি তারকা রবি কিষাণ (Ravi Kishan)। আড্ডার মাঝেই স্পিকার অন করে টুইঙ্কলকে ফোন করেন অক্ষয়। ফোন ধরতেই রণমূর্তি ধারণ করেন টুইঙ্কল। রেগে গিয়ে বলেন, “গত রাতে আমার ঠিকমতো ঘুমই হয়নি। আর তুমি সকাল ছ’টায় উঠে আমার ঘুম ভাঙিয়ে দিলে! কে সকাল ছ’টায় এত জোরে ভজন চালায়?” এখানেই শেষ নয়। টুইঙ্কল আরও ফাঁস করেন, অক্ষয় নাকি বাথরুমের দরজা খোলা রেখেই গায়ক অনুপ জলোটার মতো গলা ছেড়ে গান ধরেন! বউয়ের কড়া ধমক, “কতবার বলেছি, অন্তত বাথরুমের দরজাটা ভালো করে বন্ধ করবে!” প্রকাশ্যে বউয়ের এমন ধমক খেয়ে অক্ষয় তো একেবারে চুপ। পাশে বসে থাকা রবি কিষাণও হাসি চাপতে পারেননি।

বকুনি খাওয়ার পর অক্ষয় জানান, তিনি ‘কফি উইথ করণ’-এর সেটে আছেন। শুনে টুইঙ্কল বলেন, করণ তাঁকেও সম্প্রতি ফোন করে র‍্যাপিড ফায়ার রাউন্ডের বিচারক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে অক্ষয় যে আজই শুটিং করছেন, তা তিনি জানতেন না। এরপরই আসল বোমা ফাটান নায়িকা। অবাক হয়ে বলেন, “ও আচ্ছা, তুমি আজ শুটিং করছ? তাও আবার বিনা পয়সায়! আমি তো শুনেই অবাক।” টুইঙ্কলের কথা শুনে হেসে ফেলেন করণ। পাল্টা খোঁচা দিয়ে বলেন, “ও তাই নাকি? তোমার কি সব কিছুর জন্যই টাকা চাই?”

শুধু বউয়ের ধমকই নয়, এদিনের পর্বে আরও অনেক মজার কাণ্ড ঘটেছে। রবি কিষাণের ভাইরাল ‘সোয়াগ ওয়াক’ নাচের স্টেপ শিখে সেটেই কোমর দোলান অক্ষয়। তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে র‍্যাপিড ফায়ার রাউন্ডে অক্ষয়ের একটি দুষ্টু উত্তর। করণ প্রশ্ন করেন, “এক বছর যৌনতা ছাড়া থাকবে, নাকি এক বছর শরীরচর্চা না করে?” এক মুহূর্ত না ভেবেই অক্ষয়ের সপাট জবাব, “যৌনতাই তো সেরা শরীরচর্চা!” নায়কের এমন রসিকতায় হাসির রোল ওঠে সেটে। সব মিলিয়ে অক্ষয় আর রবি কিষাণের এই পর্ব যে দর্শকদের দারুণ মজা দিয়েছে, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *