Counter Whip By Kakoli Ghosh Dastider: অভিষেকের পাল্টা হুইপ জারি করলেন 'তৃণমূলের চিফ হুইপ' কাকলি | Counter Whip Row Triggers Confusion Over TMC and NCPI MPs in Lok Sabha - 24 Ghanta Bangla News
Home

Counter Whip By Kakoli Ghosh Dastider: অভিষেকের পাল্টা হুইপ জারি করলেন ‘তৃণমূলের চিফ হুইপ’ কাকলি | Counter Whip Row Triggers Confusion Over TMC and NCPI MPs in Lok Sabha

Spread the love

Counter Whip By Kakoli Ghosh Dastider: অভিষেকের পাল্টা হুইপ জারি করলেন 'তৃণমূলের চিফ হুইপ' কাকলি

কাকলি ঘোষ দস্তিদারImage Credit: PTI

নয়া দিল্লি: NCPI সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আগেই আভাস দিয়েছিলেন। শনিবার দুপুরেই তৃণমূল সাংসদদের উদ্দেশে হুইপ জারি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা হিসেবে সন্ধ্যায় হুইপ জারি করেন কাকলি ঘোষ দস্তিদার। এই পাল্টা হুইপ ঘিরেই তৈরি হয়েছে জটিলতা, যার স্পষ্ট উত্তর এখনও মেলেনি। লোকসভার স্পিকার ওম বিড়লা এখনও সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার এবং মালা রায়দের এনসিপিআই হিসেবে স্বীকৃতি দেননি। লোকসভার নথিতে তাঁরা এখনও তৃণমূল সাংসদ হিসেবেই নথিভুক্ত রয়েছেন। ফলে তাঁদের ক্ষেত্রে কোন হুইপ কার্যকর হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।

Whatsapp Image 2026 11 29 At 10.44.18 Pm

অন্যদিকে, এনসিপিআই শিবিরের দাবি ভিন্ন। তাঁদের বক্তব্য, হুইপ জারি করার কোনও এক্তিয়ার অভিষেকের নেই; সেই এক্তিয়ার একমাত্র চিফ হুইপেরই রয়েছে। অখণ্ড তৃণমূলে চিফ হুইপের দায়িত্বে ছিলেন কাকলি। রাজ্য বিধানসভা ভোটের পর সংসদীয় দলের চিফ হুইপ পদ থেকে কাকলিকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কল্যাণের নামও এখনও লোকসভার খাতায় নথিবদ্ধ হয়নি বলে জানা গিয়েছে। ফলে হুইপ জারি নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।

এদিকে, সাংসদ সুকান্ত মজুমদারের বাসভবনে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক শেষে ‘V’ সাইন দেখিয়ে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিনের বৈঠকের অন্যতম তাৎপর্যপূর্ণ দিক হল, মুখ্যমন্ত্রী দিল্লিতেই থেকে যাচ্ছেন। রবিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত NCPI সাংসদদের সঙ্গে আলোচনা সারেন শুভেন্দু অধিকারী। তবে এখানেই শেষ নয়, সোমবার দুপুর ২টোয় দিল্লির বঙ্গভবনে NCPI সাংসদদের নিয়ে ফের আলাদা বৈঠকে বসবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *