Sharadwat Mukherjee: 'দেশবিরোধীদের কোনও জায়গা নেই, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন মমতা', আক্রমণ শারদ্বতের | West Bengal Health Minister Sharadwat Mukherjee Attacks Mamata Banerjee Over ‘Ganda Bill’ Remark, Says She Should Become Bangladesh PM - 24 Ghanta Bangla News
Home

Sharadwat Mukherjee: ‘দেশবিরোধীদের কোনও জায়গা নেই, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন মমতা’, আক্রমণ শারদ্বতের | West Bengal Health Minister Sharadwat Mukherjee Attacks Mamata Banerjee Over ‘Ganda Bill’ Remark, Says She Should Become Bangladesh PM

Spread the love

Sharadwat Mukherjee: 'দেশবিরোধীদের কোনও জায়গা নেই, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন মমতা', আক্রমণ শারদ্বতের

শারদ্বত মুখোপাধ্যায়Image Credit: Tv9 Bangla

কলকাতা: জোড়া বিল নিয়ে মন্তব্যে এবার মমতাকে (Mamata Banerjee) তুলোধনা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের (Sharadwat Mukherjee)। শনিবার রাতেই তড়িঘড়ি দিল্লি পৌঁছন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখান সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসন পুনর্বিন্যাস বিলকে ‘গন্দা’ বিল বলে কটাক্ষ করেন তিনি। মমতার এই মন্তব্যের বিরুদ্ধে সরব বিজেপি। মমতাকে মহিলা-বিরোধী বলে আক্রমণ করেছে বিজেপি। সমালোচনা করেছেন জুন-শতাব্দীরাও। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর কথায়, “যিনি স্বচ্ছতায় বিশ্বাস করেন না, তাঁর কাছে সব কিছুই নোংরা।” শারদ্বতের মন্তব্য, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন মমতা।’

‘গন্দা’ মন্তব্যে কী বললেন শারদ্বত?

শারদ্বত বলেন, ” কোন জিনিসটা ওঁর কাছে পরিষ্কার মনে হয়? তিনি পরিচ্ছন্নতায় বিশ্বাসী নন, তার জন্য তো সব জিনিসই তো গন্দা। যিনি পরিচ্ছন্নতায় বিশ্বাসী নন, স্বচ্ছতায় বিশ্বাসী নন, তাঁর জন্য প্রত্যেকটা বিলই গন্দা, প্রত্যেকটা ভালো কাজই গন্দা।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন মমতা, কেন বললেন?

এরপরই শারদ্বতের মন্তব্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন মমতা। কেন বললেন তিনি? স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দিল্লির মানুষও ওঁকে প্রত্যাখ্যান করেছেন। এখন উনি রাজনীতি করতে যাচ্ছেন মুম্বই ও চেন্নাইতে। আমার মনে হয় ওঁর স্থান, আগেও বলেছিলাম, এবারও আমি বলব প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের। ওই একটা জায়গাই আছে। রাষ্ট্রবিরোধীদের ভারতবর্ষে কোনও জায়গা নেই। ভারতে যে কোনও শহরে যাওয়ার প্রচেষ্টা ওঁর থাকতে পারে কিন্তু জনগণ ওঁকে নেবে না।”

আগেও মমতাকে নিয়ে এমন মন্তব্য করতে শোনা গিয়েছিল শারদ্বতকে। বলেছিলেন,”উনি প্রধানমন্ত্রী হবেন তো। আমরা সবাই চাই মাননীয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হোক, তবে বাংলাদেশের। আমাদের দেশে হওয়ার তো কোনও সুযোগ নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *