NDA: মোদী শাহর পকেটে আরও অনেক বেশি সাংসদ! আরও আত্মবিশ্বাসী বিজেপি | NDA Crosses 370 Mark Ahead of Delimitation Bill Vote With DMK, NCPI Backing - 24 Ghanta Bangla News
Home

NDA: মোদী শাহর পকেটে আরও অনেক বেশি সাংসদ! আরও আত্মবিশ্বাসী বিজেপি | NDA Crosses 370 Mark Ahead of Delimitation Bill Vote With DMK, NCPI Backing

Spread the love

NDA: মোদী শাহর পকেটে আরও অনেক বেশি সাংসদ! আরও আত্মবিশ্বাসী বিজেপি

NDAImage Credit: TV9 Network

নয়া দিল্লি: ৩৫৮ নয়, মোদী শাহর পকেটে ৩৭০ জনেরও বেশি সাংসদ। তেমনটাই খবর বিজেপি সূত্রের। আসন পুনর্বিন্যাস বিল পেশের আগে চূড়ান্ত আত্মবিশ্বাসী বিজেপি। সংবিধান সংশোধনী বিল পাশে প্রয়োজন দুই তৃতীয়াংশ সাংসদের ভোট। ইতিমধ্যেই NCPI ও DMK সমর্থনে ম্যাজিক ফিগারের দোরগোড়ায় আগেই পৌঁছে গিয়েছে NDA।

NDA এর কাছে এই মুহূর্তে সাংসদ রয়েছেন ৩২০ জন। কিন্তু বিল পাশ করতে ম্যাজিক ফিগারের প্রয়োজন ৩৬০ জনের মতো। NDA জোট ছাড়াও অন্যান্য সাংসদদের সমর্থন ইতিমধ্যেই NDA-এর তরফে জোগাড় করা হয়ে গিয়েছে বলে বিজেপি সূত্রে খবর।

এদিকে, বিল আটকাতে ছোটাছুটি শুরু করেছে ইন্ডিয়া জোটও। স্ট্যালিনকে বোঝাতে চেন্নাই উড়ে গিয়েছেন মমতা-সনিয়ারা। তাতে রাজনৈতিক বিশ্লেষকদের মত, NDA যে সিদ কেটে ইন্ডিয়া জোটেও থাবা বসিয়েছে, তার আশঙ্কা থেকেই যাচ্ছে। ‘ইন্ডিয়া’-জোটের নিষ্ক্রিয় হয়ে যাওয়া ডিএমকে আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের ঘোষণা করেছেন স্ট্যালিন।

এ অবস্থায় শেষ মুহূর্তে রবিবার দুপুরে স্ট্যালিনদের মন গলানোর মরিয়া চেষ্টা দেখা গেল বিরোধী জোটের নেতৃত্বের। দিল্লি থেকে সনিয়া, রাহুল, মল্লিকার্জুন খড়্গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরা রওনা দেন চেন্নাইয়ের উদ্দেশে। চেন্নাইয়ে স্ট্যালিনের বাসভবনে গিয়ে দেখা করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *