'অন্যের স্ত্রীকেও আমি...', শাহরুখের এই স্বভাবের কথা গৌরী জানেন তো? - Bengali News | When shah rukh khan funny comment on kapil sharma makes audience smile - 24 Ghanta Bangla News
Home

‘অন্যের স্ত্রীকেও আমি…’, শাহরুখের এই স্বভাবের কথা গৌরী জানেন তো? – Bengali News | When shah rukh khan funny comment on kapil sharma makes audience smile

Spread the love

শাহরুখ খান, যাঁর রসিকতা করার পারদর্শিতা  নিয়ে কারও মনে কোনও প্রশ্ন থাকার কথা নয়। কারণ একটাই, তিনি বরাবরই কঠিন পরিস্থিতিতে, জটিল প্রশ্নের মুখ থেকেও বেঁচে বেরিয়ে এসেছেন। কেবল মাত্র তাঁর কথার মারপ্যাঁচের ক্ষমতাবলের ওপর নির্ভর করে। প্রশ্ন যেমনই হোক না কেন, উত্তর যেন তাঁর ঠোঁটে লেগে থাকে। বর্তমানে শাহরুখ খান খুব কম সাক্ষাৎকার দেন, তবে একটা সময় কিং খান ছবির প্রচারে বহু সাক্ষাৎকারেই হাজির হতেন। যার মধ্যে অন্যতম হল কপিল শর্মা শো।

কপিল শর্মার সঙ্গে শাহরুখের কথোপথনের এমন অনেক মজার ভিডিয়ো ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিতে দেখা যায়। একবার এক শোয়ে সঞ্চালনা করছিলেন এই জুটি। কপিল ও শাহরুখ দুজনেই মঞ্চে দাঁড়িয়ে একে অন্যের সঙ্গে মজার মজার সংলাপ বিনিময় করছিলেন। এমন সময় হঠাৎই শাহরুখ খানকে বলতে শোনা যায়, কয়েকদিন আগেই নাকি কপিল নিজের স্ত্রীকে এমনভাবে জড়িয়ে ধরেছিলেন, তিনি যেন অন্য কারও স্ত্রী। শুনে দর্শক আসনের সকলেই হেঁসে ওঠেন।

শাহরুখ খান এখানেই থেমে থাকেননি। তিনিও পাল্টা স্পষ্ট করে দিয়েছিলেন, যে নিজে কী করে থাকেন? শাহরুখের এই কাণ্ডের কথা কি আদপে জানেন গৌরী খান? এই কারণেই কি শাহরুখ খান শত শত অভিনেত্রীর মনেও জায়গা করে নিয়েছেন? গৌরীকে এভাবে ঠকান তিনি? শাহরুখ মজা করে সেদিন বলেছিলেন, তিনি অন্যের স্ত্রীকেও নিজের স্ত্রীর মতোই জড়িয়ে ধরে থাকেন। যা শুনে মুহূর্তে হেসে ফেলেন পাশে দাঁড়িয়ে থাকা কপিলও। তিনি অভিনেতা, পর্দায় রোম্যান্সে ঝড় তোলাই তাঁর পেশার অংশ। ফলে পরস্ত্রী হলেও, পর্দায় যদি তিনি শাহরুখের নায়িকা হয়ে থাকেন, সেক্ষেত্রে তো শাহরুখের এই মন্তব্য মিথ্যে নয়।

তবে বরাবরই শাহরুখ খান মহিলাদের ভীষণ সম্মান দিয়ে থাকেন। তিনি সকলকে ভীষণ শ্রদ্ধা করেন। এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছিলেন, ‘মহিলাদের মনে রাজত্ব করা ভীষণ সহজ। তাঁদের কথা একটু শুনতে হয়, কী বলছেন, গুরুত্ব দিয়ে তা একটু বুঝতে হয় মাত্র, আর সম্মান দেওয়া, তাঁদের জন্য এটাই যথেষ্ট।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *