IND vs NZ Scorecard: বড় লিড কিউয়িদের, শেষ ২ দিনে হার এড়াতে লড়তেই হবে গম্ভীরদের! | IND vs NZ Christchurch Test Day 3 Report, New Zealand Extend Lead to 243 After Dhruv Jurel’s 88 - 24 Ghanta Bangla News
Home

IND vs NZ Scorecard: বড় লিড কিউয়িদের, শেষ ২ দিনে হার এড়াতে লড়তেই হবে গম্ভীরদের! | IND vs NZ Christchurch Test Day 3 Report, New Zealand Extend Lead to 243 After Dhruv Jurel’s 88

Spread the love

IND vs NZ Scorecard: বড় লিড কিউয়িদের, শেষ ২ দিনে হার এড়াতে লড়তেই হবে গম্ভীরদের!

ভারত বনাম নিউজিল্যান্ডImage Credit: PTI

ক্রাইস্টচার্চ: ৩ দিনের খেলার শেষে প্রশ্ন একটাই, ভারত কি আদৌ এই টেস্ট জিতবে? না হারবে? কারণ এই মুহূর্তে এই টেস্টের যা অবস্থা, তাতে ভারতের জয়ের আশা আছে বটে, কিন্তু সেই হার খুবই কম। তৃতীয় দিনের শেষে এই মুহূর্তে নিউজিল্যান্ডের স্কোর ১৩৩/৩। এখনই ২৪৩ রানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। হাতে আছে ৭ উইকেট। প্রথম ইনিংসে ১১০ রানের লিড ছিল কিউয়িদের।

শনিবার থেকেই নিউজিল্যান্ড বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিল ভারত। ১১৬/৬ রান থেকে দলকে টেনে তোলেন ধ্রুব জুরেল। তাঁর ৮৮ রানের সুবাদে ভদ্রস্থ স্কোরে পৌঁছায় ভারত। শেষের দিকে ৫২ বলে ২৯ রান করেন আকাশ দীপও। ৩৫৬ রানের জবাবে ভারত অল আউট হয় ২৪৬ রানে। ৬৯ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন কাইল জেমিসন। ২টি করে উইকেট পেয়েছেন ম্যাট হেনরি, নাথান স্মিথ ও জেকব ডাফি। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। অধিনায়ক টম লাথাম আবার ব্যর্থ (৮)। আর এক ওপেনার ডেভন কনওয়ে বড় রান করেছেন। ৯৭ বলে তাঁর ব্যাট থেকে এসেছে ৫১ রান। ২২ রান করেছেন হেনরি নিকল্স। দিন শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৩৩/৩। ৪৬ রানে অপরাজিত রাচিন রবীন্দ্র। ৩৮ বল খেলে ৫ রানে অপরাজিত রয়েছেন ড্যারেল মিচেলও। ২৪৩ রানে এগিয়ে রয়েছে কিউয়িরা। ভারতের হয়ে ২ উইকেট পেয়েছেন বুমরা ও একটি পেয়েছেন ওয়াশিংটন সুন্দর।

এই মুহূর্তে বাকি আর মাত্র ২ দিন। আগামীকাল ভারতীয় দলের প্রধান লক্ষ্য হওয়া উচিৎ, যত জলদি সম্ভব নিউজিল্যান্ডকে আউট করা। কারণ, ইতিমধ্যেই ২৪৩ রানের লিড হয়ে গিয়েছে। যদি সংখ্যাটা ৩৫০ বা ৩৭০ পেরিয়ে যায়, তাহলে ভারতের উপর চতুর্থ ইনিংসে প্রবল চাপ পড়বে। সেই চাপ নিশ্চয়ই নিতে চাইবেন না গম্ভীর। এবং এই টেস্ট যদি ভারত না জেতে, তাহলে ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে ৫-০ জিততেই হবে ভারতকে। ৪-১ জিতলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে না গম্ভীরের ছেলেদের কাছে। সেটা কি চাইবেন জিজি? মনে হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *