West Bengal Live Update: স্ট্যালিন ও শরদের মান ভাঙাতে আসরে সনিয়া-মমতা-রাহুল-অভিষেক, তড়িঘড়ি ছুটলেন চেন্নাইতে | West Bengal Live News Suvendu Adhikari NCPI Loksabha Narendra Modi Amit Shah Mamata Banerjee Abhishek Banerjee Rahul Gandhi update on 29 November
দিল্লিতে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। সোমবার সংসদে বিশেষ অধিবেশন রয়েছে। সেখানে ডিলিমেটশন বিল ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা শুরু হবে। তার আগে শেষ মুহূর্তের তোড়জোড় চলছে সব রাজনৈতিক দলে। বিল পেশের আগে আজ সব সাংসদদের নিয়ে বৈঠকের ডাক দিয়েছে বিজেপি। সেখানে বিলের স্পেশ্যাল পাঠ হবে। অন্যদিকে, মহিলা সংরক্ষণ বিল রুখতে আসরে নেমে পড়েছে ইন্ডি জোট। স্ট্যালিন ও শরদ পাওয়ারের মান ভাঙাতে চেন্নাইতে উড়ে গিয়েছেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আজ দিনভর নজর থাকবে দিল্লির দিকে। এদিকে, রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছেন। ভূপেন্দ্র যাদবের বাড়িতে নৈশভোজ রয়েছে। থাকবেন এনসিপিআই সাংসদরা। দিনভর সব খবরের আপডেট পেতে নজর রাখুন লাইভে।