‘চন্দ্রযান’ দেখে মহাকাশের স্বপ্ন, রামপুরহাটের সুলতানের ISRO যাত্রা
বীরভূমের রামপুরহাটের ব্রাহ্মণী গ্রামের কৃষক পরিবারের ছেলে মহম্মদ সুলতান। এ বার ইসরোর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পেয়েছেন তিনি। টেলিভিশনের পর্দায় ‘চন্দ্রযান’ অভিযান দেখে মহাকাশ গবেষণার স্বপ্ন দেখা সুলতানের। আর্থিক সীমাবদ্ধতা কাটিয়ে কী ভাবে পৌঁছলেন এই সাফল্যে? তা তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।