কার হুইপ মানবে কে? এনসিপিআইয়ের ২০ জন সাংসদদের ঘিরে ধন্দ - 24 Ghanta Bangla News
Home

কার হুইপ মানবে কে? এনসিপিআইয়ের ২০ জন সাংসদদের ঘিরে ধন্দ

Spread the love

সংশোধিত আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর লক্ষ্যে আগামিকাল, সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন৷ তৃণমূল ছেড়ে নতুন দল এনসিপিআইয়ে (ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া) নাম লেখানো সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়–সহ ২০ সাংসদের অবস্থান ঠিক কী হতে চলেছে সংসদের ভিতরে, তা নিয়েই এখন জোর জল্পনা বাংলা তথা জাতীয় রাজনীতিতে। কারণ, সরকারি ভাবে এখনও তাঁদের এনসিপিআই সাংসদ বলে সিলমোহর দেননি লোকসভার স্পিকার ওম বিড়লা। আবার ‘মমতা–তৃণমূলে’র লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদদের হুইপ দিয়ে বলেছেন, বিলের বিরোধিতায় ভোট দিতে হবে। অন্য দিকে, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য, খাতায়কলমে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ দলটির নাম ও প্রতীক ফ্রিজ় করেছে নির্বাচন কমিশন। সেই দলের তরফে জারি করা হুইপ আদৌ বৈধ কি না, চর্চা চলছে তা নিয়েও। সুদীপদের দাবি, অভিষেকের হুইপ মানতে তাঁরা বাধ্য নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *