‘জাল হলফনামা’-র ভিডিয়ো প্রকাশ নিয়ে বাগযুদ্ধে দুই তৃণমূল - 24 Ghanta Bangla News
Home

‘জাল হলফনামা’-র ভিডিয়ো প্রকাশ নিয়ে বাগযুদ্ধে দুই তৃণমূল

Spread the love

দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ডেরেক ও’ব্রায়েন এবং মহুয়া মৈত্রকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে অভিষেক অবশ্য জানান, এই ভিডিয়ো ক্লিপিং নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। তৃণমূলের প্রকৃত প্রতিনিধিত্ব কোন শিবির করছে–– তা নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সেই কারণে এই ভিডিয়ো সুপ্রিম কোর্টেও জমা দেওয়া হবে।ডায়মন্ড হারবারের সাংসদের কথায়, ‘কালনা থানায় যাঁরা কাজ করছেন তাঁরা নিজেরা ভিডিয়োতে স্বীকার করছেন হলফনামাতে থাকা নোটারি–র স্বাক্ষরও জাল। ভোটার তালিকা দেখে নাম, বাবার নাম, ঠিকানা দিয়ে হলফনামা পূরণ করা হয়েছে। আদালত স্বতঃপ্রণোদিত ভাবে মামলা করুক। পূর্ব বর্ধমানের এসপি, ডিআইজি (বর্ধমান রেঞ্জ) থেকে স্বরাষ্ট্রসচিব, স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায় এড়াতে পারেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *