স্ট্রসনের দর্শন: বর্ণনামূলক অধিবিদ‍্যা - সন্দীপ পাল - 24 Ghanta Bangla News
Home

স্ট্রসনের দর্শন: বর্ণনামূলক অধিবিদ‍্যা – সন্দীপ পাল

Spread the love

বই এর নাম – স্ট্রসনের দর্শন: বর্ণনামূলক অধিবিদ‍্যা

লেখক – সন্দীপ পাল

প্রকাশনা সংস্থা – জাতীয় সাহিত‍্য প্রকাশ

মূল্য – ৩০০ টাকা

ভাষা ও মন

ব্রিটিশ দার্শনিক পিটার ফ্রেডরিক স্ট্রসন অক্সফোর্ড দার্শনিক গোষ্ঠীর সদস‍্য ছিলেন। যাঁদের দর্শনভাবনাকে ‘সাধারণ ভাষা-ভিত্তিক দর্শন’ বলা হয়। তাঁর চিন্তার কাঠামোটি নির্মিত হয়েছিল বর্ণনামূলক অধিবিদ‍্যা চর্চার মাধ্যমে। ‘ইন্ডিভিজুয়ালস: অ্যান এসে ইন ডেসক্রিপ্টিভ মেটাফিজ়িক্স (১৯৫৭)’ গ্রন্থে তিনি অনুসন্ধান করেছেন মানস-কাঠামোর উন্মোচনের, যা প্রত‍্যেক মানুষের সাধারণ চিন্তা। তাঁর মতে, একমাত্র লৌকিক ভাষা বিশ্লেষণের মাধ্যমে সেই গঠন উদ্ধার করা সম্ভব। স্ট্রসনের দর্শন-ভুবনে বর্ণনামূলক অধিবিদ‍্যার সঙ্গে লৌকিক ভাষা প্রয়োগের যোগসূত্র প্রতিষ্ঠিত। এই সম্পর্কিত আলোচনা ছাড়াও দেহ-মন সম্পর্কিত সমস‍্যার বিশ্লেষণও উঠে এসেছে এই বইতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *