পড়ুয়াদের থালায় খাবার খেলেন মুখ্যমন্ত্রী
স্কুল কর্তৃপক্ষের দাবি, মুখ্যমন্ত্রীর জন্য মিড-ডে মিলে আলাদা কিছু করা হয়নি। প্রতিদিন পড়ুয়াদের জন্য যে খাবার রান্না হয়, সেটাই তৃপ্তিতে খেয়েছেন মুখ্যমন্ত্রী। স্কুলের প্রধান শিক্ষক তন্ময় চক্রবর্তী জানান, এই স্কুলে মোট পড়ুয়ার সংখ্যা প্রায় ১২০০। তাদের মধ্যে মিড-ডে মিল খায় গড়ে চারশোর মতো পড়ুয়া।