জাল শংসাপত্র দেওয়ার অভিযোগ, রাজ্য যোগ কাউন্সিলের প্রাক্তন কর্তা ধৃত - 24 Ghanta Bangla News
Home

জাল শংসাপত্র দেওয়ার অভিযোগ, রাজ্য যোগ কাউন্সিলের প্রাক্তন কর্তা ধৃত

Spread the love

বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, কাউন্সিলের তরফে গত বছর বিধাননগর উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেখানে জানানো হয়, নিয়ম ভেঙে, দুর্নীতির আশ্রয় নিয়ে ২৪ জনকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল। এঁদের মধ্যে ১৯ জন পরীক্ষা ছাড়াই যোগ প্রশিক্ষক হিসেবে প্র্যাক্টিসের অনুমোদন পান। বাকি পাঁচ জনের যথাযথ যোগ্যতা ছিল না, শংসাপত্র দেওয়ার নিয়মও মানা হয়নি। পরে অভ্যন্তরীণ তদন্তের ভিত্তিতে ওই ২৪ জনের রেজিস্ট্রেশন বাতিল করে কাউন্সিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *