গোরুর মাংস বিক্রির অভিযোগে ধৃত ২
গোরুর মাংস বিক্রির অভিযোগে ফের দু’জনকে গ্রেপ্তার করল দেগঙ্গা থানার পুলিশ। শনিবার দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কলসুর মিরপাড়া থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতেরা হলেন, ওসমান আলি এবং মোহাম্মদ সেলিম। জানা গিয়েছে, দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কলসুর মিরপাড়ায় মির মোকসেদ আলি নামে এক ব্যক্তি বেশ কয়েক দিন ধরে গোপনে রাতের অন্ধকারে গোরু জবাই করে মাংস বিক্রি করতেন। তাঁকে সহযোগিতা করতেন ওসমান আলি এবং মুহাম্মদ সেলিম নামে দুই ব্যক্তি। শনিবার ভোরে মাংস বিক্রির খবর পেয়েই হানা দেয় দেগঙ্গা থানার পুলিশ। দু’জনকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত মির মোকসেদ আলি পলাতক।