মুম্বই কনসার্টে হুমকির জবাবে কী বললেন দিলজিৎ?
মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে আয়োজিত কনসার্টে বোমা হামলার হুমকির জবাবে গায়ক দিলজিৎ দোসাঞ্জ ভালোবাসার বার্তা দিলেন। তিনি বলেছেন, ‘দিলজিৎ কো বম সে উড়া দেঙ্গে? ওয়াহ! ইনকা মকসদ সির্ফ ইয়াহি হ্যায় কি দিলজিৎ কে শো মেঁ লোগ না আয়েঁ, উনকো ডরা দিয়া জায়ে, ধমকা দিয়া জায়ে, কিসি ভি তরিকে সে রোক দিয়া জায়ে।’ (অর্থাৎ, দিলজিৎকে বোমা মেরে উড়িয়ে দেবে? বাহ! এদের একমাত্র উদ্দেশ্য হলো দিলজিতের শোয়ে যেন মানুষ না আসে, তাদের ভয় দেখানো হয়, হুমকি দেওয়া হয় এবং যে কোনও উপায়ে আটকে দেওয়া হয়।)