ডার্বির আগেই মিলল সুখবর, ভিসা সমস্যা মিটিয়ে ভারতে আসছে ইস্টবেঙ্গলের নাইজেরীয় স্ট্রাইকার
ভারতীয় ফুটবলে আগে নজর কেড়েছেন নাইজেরীয় স্ট্রাইকার
ভারতীয় ফুটবলে খেলার অভিজ্ঞতা রয়েছে এফিয়ংয়ের। গত মরশুমে পাঞ্জাব এফসির হয়ে ১২টি ম্যাচে সাতটি গোল করেছিলেন তিনি। মাঠে মোট ১,০১৮ মিনিট খেলেছিলেন এই নাইজেরীয় স্ট্রাইকার। তাঁর শারীরিক শক্তি, হেডে গোল করার ক্ষমতা এবং বক্সের মধ্যে গোলের সুযোগ কাজে লাগানোর দক্ষতা ইস্টবেঙ্গলকে আকৃষ্ট করেছিল। ভারতে আসার আগে ঘানা, ডেনমার্ক, কাজ়াখস্তান, উজ়বেকিস্তান এবং রোমানিয়ার বিভিন্ন ক্লাবেও খেলেছেন এফিয়ং। ফলে ইউরোপ ও এশিয়ার একাধিক লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
এ বার তাঁকে যত দ্রুত সম্ভব দলের সঙ্গে মানিয়ে নেওয়াই ইস্টবেঙ্গলের লক্ষ্য। আক্রমণভাগে আরও একটি বিকল্প পেতে চলেছে লাল-হলুদ। তবে আপাতত এফিয়ংকে ছাড়াই পরের ম্যাচগুলির প্রস্তুতি নিতে হচ্ছে কোচকে।