Lalgola news update: স্বামীকে খুনের অভিযোগ, পরে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেল পুলিশ – Bengali News | Lalgola: Deadbody recover from Lalgola murshidabad
লালগোলা: এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। খুনের অভিযোগ পরিবারের। মৃত যুবকের নাম রবিউল ইসলাম। লালগোলার নামুনদাইপুর এলাকার ঘটনা।
পরিবার সূত্রে জানা যায়, মৃতের স্ত্রী এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে।সেই নিয়ে রবিউল ইসলামের সঙ্গে তাঁর স্ত্রীর সমস্যা চলছিল বেশ কয়েকদিন ধরে। তারপরেই মঙ্গলবার রবিউল ইসলামের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। যদিও, পরিবারের অভিযোগ, মৃতের স্ত্রী তাঁর প্রেমিককে সঙ্গে নিয়ে রবিউল ইসলাম খুন করে ঝুলিয়ে দিয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।ঘটনার পর থেকে পলাতক মৃতের স্ত্রী ও তার প্রেমিক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লালগোল থানার পুলিশ।
তিনি বলেন, “ছেলেটার উপর রোজ অত্যাচার হয়। ছেলেটাকে মেয়েটা মারে। আমার বাড়ির পাশেই বাড়ি। রোজ গণ্ডগোলের খবর পাই। আজও আওয়াজ পেয়েছিলাম। পরে দেখি ছেলেটা পড়ে আছে। আর মেয়েটা চলে গেছে।” মৃতের পরিবারের এক আত্মীয় বলেন, “আমার শ্যালককে মেরে ফেলা হয়েছে। ওর বৌ-এর প্রেম ছিল অন্যের সঙ্গে। মেয়েটা ওকে মারধর করে। এই নিয়ে ক্ষোভ তৈরি হয়। আজও গণ্ডগোল হচ্ছিল। তখনই এই ঘটনা।”
