Suvendu Adhikari: 'যাঁরা সংসদের দুই কক্ষে ভোট দেবেন, তাঁদের সঙ্গে বসব, খাব, অনুরোধ করব', মহিলা সংরক্ষণ বিল নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর | Suvendu Adhikari Backs Women's Reservation Bill, Vows to Ensure Majority Support from West Bengal - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: ‘যাঁরা সংসদের দুই কক্ষে ভোট দেবেন, তাঁদের সঙ্গে বসব, খাব, অনুরোধ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর | Suvendu Adhikari Backs Women’s Reservation Bill, Vows to Ensure Majority Support from West Bengal

Spread the love

Suvendu Adhikari: 'যাঁরা সংসদের দুই কক্ষে ভোট দেবেন, তাঁদের সঙ্গে বসব, খাব, অনুরোধ করব', মহিলা সংরক্ষণ বিল নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

শুভেন্দু অধিকারীImage Credit: Tv9 Bangla

কলকাতা: মহিলা সংরক্ষণ বিল নিয়ে এবার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই বিল পাশ করাতে তিনি সবরকম সহযোগিতা করতে প্রস্তুত। তাঁর আশ্বাস, পশ্চিমবঙ্গ থেকে যাতে অধিকাংশ ভোট বিলের পক্ষে পড়ে, তার জন্য চেষ্টা করবেন। একই সঙ্গে মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে কংগ্রেসকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। কংগ্রেসকে মহিলা বিরোধী বলে আক্রমণ করেছেন তিনি।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহিলা সংরক্ষণ বিলের গুরুত্বকে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, “যাঁরা মহিলাদের বিরোধী, তাঁরাই মহিলা বিলের বিরুদ্ধে ভোট দেবে। মহিলা সংরক্ষণ বিল আসতে চলেছে লোকসভাতে, যাতে পশ্চিমবঙ্গ থেকে অধিকাংশ ভোট বিলের পক্ষে পড়ে, সেই জন্য নিশ্চয় মুখ্যমন্ত্রী হিসেবে আমি চেষ্টা করব।…পঞ্চায়েত, পুরসভায় মেনে নিয়েছে, তাহলে সংসদে ও বিধানসভায় কেন বিরোধিতা করা হচ্ছে। এটা কোনও রাজনৈতিক ইস্যু নয়। এই বিল নারী শক্তি বন্দন বিল। দলের ঊর্ধ্বে গিয়ে সমর্থন জানানো উচিত।” তাঁর দাবি, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাশ হবে বিল।

বিল পাশে সবরকম সাহায্যের আশ্বাস দিয়ে শুভেন্দু বলেন,”যাঁরা সংসদের দুই কক্ষে ভোট দেবেন, সেটা আমার দলের হতে পারে, এনডিএ-এর শরিক হতে পারে, বিজেপির বাইরে হতে পারে, তাঁদের সঙ্গে যা করার, যা কথা বলার সব বলব, বসব, খাব, অনুরোধ করব, এতে কোনও বিধিনিষেধ নেই। আমি মুখ্যমন্ত্রী হিসেবে চাইব ৫০ শতাংশ মহিলা জনসংখ্যা। আমি চাইব আমার বিধানসভাতে আরও ১০০ জন মহিলা বিধায়ক হয়ে আসুক। এটা আমি চাইব। এটার মধ্যে কোনও রাজনৈতিক কারণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *