নিমতায় ফের পথদুর্ঘটনায় মৃত্যু ঘিরে ধুন্ধুমার, এয়ারপোর্টগামী রাস্তা আটকে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের
ম্যাটাডর উল্টে একজনের মৃত্যুকে কেন্দ্র করে অশান্ত উত্তর ২৪ পরগনার নিমতা। রাস্তা আটকে বিক্ষোভ স্থানীয়দের। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এলাকাবাসীর দাবি, ম্যাটাডরের চালককে তাঁদের সামনে আনতে হবে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে এয়ারপোর্টগামী লেনে বিক্ষোভ দেখা শুরু করেন এলাকার লোকজন।