রেললাইন থেকে উদ্ধার কলকাতা পুলিশের প্রাক্তন কর্তার দেহ
রেলের একটি সূত্র অনুযায়ী, ট্রেনের সঙ্গে ধাক্কা লাগায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। কিন্তু কী ভাবে ট্রেনের ধাক্কা লাগলো তা এখনও স্পষ্ট নয়। ফলে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। রবিবার তাঁর দেহের ময়নাতদন্ত করা হবে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, এ দিন দুর্ঘটনার পরে প্রথমে রেল পুলিশ দেহ খুঁজে পায়। তারপরে পরিবারের সঙ্গে কথা বলে পরিচয় নিয়ে নিশ্চিত হয়।