জাতীয় স্তরের প্ল্যটফর্মের জন্য কী তথ্য চিত্র করছেন পাভেল ? – Bengali News | Is Pavel creating an infographic for a national level platform
মহিলা ভ্রূন হত্যা সমাজের একটি বড় ব্যাধি। তবে সমাজের কিছু এমন মানুষ থাকে যাদের উদ্যোগে এই ধরনের ব্যাধি দুর হতে পারে। বাংলা এমন একটি রাজ্য যেখান থেকে শুরু হয়েছিল নবজাগরণ, ইশ্বর চন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রাময়োহন রায় সকলেই নারী কল্যানে পুরধায় ছিলেন। এবার এই রকম আরও একটি নারী কল্যান মুলক কাজ নিয়ে বাংলায় কাজ চলছে। এমনই এক কাজ করে ফেলেছেন সুনীল জাগলান। হরিয়ানাতে প্রায় বন্ধ হয়ে গিয়েছে মহিলা ভ্রূন হত্যা। এখন সুনীল জাগলানের,সঙ্গে হাত,মেলালেন বাংলার পরিচালক পাভেল।
এই সুনীল জাগলান অনেকগুলি প্রজেক্টের সঙ্গে যুক্ত। এর মধ্যে একটি ‘গালি বন্ধ ঘর ‘ অর্থাৎ সব রকম গালিগালাজ দেওয়া বন্ধ করতে হবে , এই নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করছে পাভেল। যেটি দেখানো হবে জাতীয় স্তরের একটি ওয়েব প্ল্যাটফর্মে। এছাড়াও সুনীল জাগলানের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রজেক্ট ও সেলফি উইথ ডটার’ প্রজেক্টের সঙ্গে বিশ্বের তাঁবড় সেলিব্রেটিরা অংশ নিয়েছিলেন, যেমন সৌরভ গঙ্গোপাধ্যায়, অজয় দেবগন সহ বহু তারকা।২০১৫ সালে হরিয়ানার বিরপুর থেকে এক বিশ্বব্যাপি আন্দলনে পরিনত হয়েছে এইসেলফি উইথ ডটার।
এই প্রজেক্ট এবার বাংলাতে ফোকাস করেছে, সেই দায়িত্বেও রয়েছেন পাভেল। সমাজের সামাজিক উন্নয়নে নানা বিষয়ে তথ্যচিত্রের মাধ্যমে দর্শকদের মধ্যে চেতনা বাড়ানোর চেষ্টা করছেন পরিচালক। এছাড়াও বাংলায় একাধিক সিনেমা ও সিরিজ আসতে চলেছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ডাক্তার কাকু খুব শীঘ্রই মুক্তির কথা। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চিত্রনাট্য তৈরি করেছেন বলিউডের এক তারকাকে নিয়ে, তবে এখনও সেই নিয়ে কথা বলতে নারাজ পাভেল। আপাতত গালিগালাজ বন্ধ নিয়ে তথ্যচিত্র তৈরিতে ব্রত পাভেল পাভেল।