সুস্মিতাকে আপত্তিকর স্পর্শ মিঠুনের? কাঁদতে-কাঁদতে সেট ছাড়েন নায়িকা - Bengali News | Sushmita Sen Left The Set After Mithun Chakraborty Touched Her Inappropriately During A Scene - 24 Ghanta Bangla News
Home

সুস্মিতাকে আপত্তিকর স্পর্শ মিঠুনের? কাঁদতে-কাঁদতে সেট ছাড়েন নায়িকা – Bengali News | Sushmita Sen Left The Set After Mithun Chakraborty Touched Her Inappropriately During A Scene

Spread the love

সিনেমা মুক্তির আগে আলোচনায় কেন্দ্রে জায়গা করে নেওয়া নতুন কিছু নয়। কিন্তু বলিউড ছবি ‘চিংগারি’ নিয়ে যে বিতর্ক ছড়িয়ে পড়েছিল, তা সিনেমার গল্পকেও ছাপিয়ে গিয়ে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিল রাতারাতি। এই ছবির মুখ্য ভূমিকায় ছিলেন সুস্মিতা সেন, অনুজ সাহনি এবং মিঠুন চক্রবর্তী। তবে ছবির গল্পের থেকে এক্ষেত্রে বেশি সমালোচিত হয়েছিল, শুটিং সেটের ঘটনা।

চলচ্চিত্র প্রচারের সময়, অভিনেতা অনুজ সাহনি দাবি করেন যে সুস্মিতা সেনের সঙ্গে একটি চুম্বন দৃশ্য ৩৬ বার রিটেক করতে হয় তাঁকে। এই মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয় প্রাথমিক বিতর্ক। যে কারণে সুস্মিতা মেজাজ হারিয়ে ছবির প্রচারেই অংশ নেননি। পরিচালক কল্পনা লাজমি প্রকাশ্যেই বলেছিলেন, “চিংগারি যদি সুস্মিতা ছাড়া হয়, তবে তা যেন তাজমহল ছাড়া আগ্রা।” ফলে ঘটনার দুই মাস পর অনুজ প্রকাশ্যে ক্ষমা চান। সুস্মিতা পরে হিন্দুস্তান টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, “চিংগারির মতো একটি ছবির প্রচারে চুম্বন দৃশ্যকে গুরুত্ব দেওয়া উচিত হয়নি। আমি খুব কষ্ট পেয়েছিলাম।”

তবে ছবি ঘিরে জল্পনার অবসান এখানেই নয়। বরং আরও জলঘোলা হয় ছবির অপর অভিনেতা মিঠুন চক্রবর্তীকে কেন্দ্র করেও। পরিচালক কল্পনার মতে, সুস্মিতার দারুণ অভিনয় দেখে নাকি মিঠুন কিছুটা বিরক্ত হয়েছিলেন, যা থেকেই তাঁদের মধ্যে তৈরি হয় মানসিক দূরত্ব। এরই মাঝে ঘটে যায় এক চরম ঘটনা।

এক অন্তরঙ্গ দৃশ্যের শুটের পরে আচমকাই সুস্মিতা সেট ছেড়ে বেরিয়ে যান এবং কান্নায় ভেঙে পড়েন। কারণ, তাঁর অভিযোগ ছিল— মিঠুন তাঁকে ভুলভাবে স্পর্শ করেছেন। যদিও পরে পরিচালক বিষয়টি ‘মিসআন্ডারস্ট্যান্ডিং’ বলে বোঝান এবং সুস্মিতা নিজেও নাকি স্বীকার করে নেন যে, হয়তো তিনি কিছুটা বাড়াবাড়ি করে ফেলেছিলেন।

যদিও পরিচালক কল্পনা এক সাক্ষাৎকারে আরও দাবি করেন, মিঠুন প্রায়ই শ্যুটিংয়ে মদ্যপ অবস্থায় আসতেন। দীর্ঘ দৃশ্যধারণে তিনি বিরক্ত হতেন, বিশেষ করে সুস্মিতার ‘বোল্ড’ দৃশ্যগুলোতে। কল্পনা বলেন, “একবার একটি দৃশ্যের পর মিঠুনদা আমাকে ডেকে নিয়ে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আপনি জানেন না আমি কী কী সহ্য করেছি।” তবে শেষ পাঁচ দিন নাকি মিঠুন সম্পূর্ণরূপে সংযত ছিলেন বলেই জানান পরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *