বাড়ি ফিরলেন মিগুয়েল, ডার্বির আগে চাপে মোহনবাগান

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগামীকাল ইন্ডিয়ান সুপার লিগের হাইভোল্টেজ ডার্বি (Kolkata Derby) ম্যাচ। যেখানে মুখোমুখি হতে চলেছে ময়দানের দুই প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। খাতায় কলমে লাল-হলুদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে মেরিনার্সরা। যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা যায় তাদের বর্তমান পারফরম্যান্স। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে পরাজিত হতে হলেও সেখান থেকে অনায়াসেই ঘুরে দাঁড়িয়েছিল প্যানাগিওটিস ডিলমপেরিসের ছেলেরা। তারপর থেকে একের পর এক ম্যাচে সহজেই এসেছে জয়।
ALSO READ | ফের স্থগিত হয়ে গেল ইস্টবেঙ্গল বনাম নীতা এফ-এর ম্যাচ
বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। অন্যদিকে, গত কয়েক ম্যাচে একের পর এক পয়েন্ট নষ্ট করেছে লাল-হলুদ ব্রিগেড। পাশাপাশি দেশের প্রথম ডিভিশন লিগে এখনও পর্যন্ত পড়শী ক্লাবকে হারাতে পারেনি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। কাজেই ধারে ও ভারে হয়তো অনেকটাই এগিয়ে শুরু করবে মোহনবাগান। তবে এসবের মাঝেই সকলকে চমকে দিয়ে আজ সকালে দেশে ফিরে গিয়েছেন ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফেরেইরা। মানতে অবাক লাগলেও এটাই সত্যি। যতদূর জানা গিয়েছে, পারিবারিক সমস্যার দরুন তড়িঘড়ি করে ব্রাজিল ফিরেছেন তিনি।
ALSO READ | শ্রীনিধি ডেকানের দায়িত্বে এই পর্তুগিজ কোচ
গত কয়েকদিন আগে পর্যন্ত মাঝমাঠের দখল নেওয়ার ক্ষেত্রে তাকে হয়তো পরিকল্পনায় রেখেছিলেন বাগান কোচ প্যানাগিওটিস ডিলমপেরিস। তবে মিগুয়েলের অনুপস্থিতি কিছুটা হলেও হয়তো চাপ বাড়াবে দলের মধ্যে। তবুও এই ম্যাচে ও তিন পয়েন্ট সুনিশ্চিত করতে চাইবেন কোচ।
ALSO READ | ৫২ বলে ঝোড়ো ২০০! একের পর এক রেকর্ড ব্রেক সূর্যবংশীর