বনদপ্তরের জায়গায় দোকান, ঝাড়গ্রামে চলল বুলডোজ়ার - 24 Ghanta Bangla News
Home

বনদপ্তরের জায়গায় দোকান, ঝাড়গ্রামে চলল বুলডোজ়ার

Spread the love

রিসর্টকেও নোটিস

বনদপ্তরের জায়গা দখল করে রিসর্ট, হোমস্টে গড়ে তোলার অভিযোগও একাধিকবার সামনে এসেছে। গত ১৯ নভেম্বর বেলপাহাড়ির শিমুলপাল অঞ্চলের বোদাডিহি এলাকার একটি বিলাসবহুল রিসর্টকে ঝাড়গ্রাম বন বিভাগের বেলপাহাড়ি রেঞ্জের পক্ষ থেকে বনদপ্তরের জায়গা দখল করে রিসর্ট করার অভিযোগে নোটিস দেওয়া হয়। বনদপ্তর জানিয়েছেন, রিসর্টের প্রবেশ পথে এবং শেষ অংশের কিছুটা জায়গা বনদপ্তরের রয়েছে। ভূমি দপ্তরকে সঙ্গে নিয়ে বনদপ্তর জায়গাটির মাপ না করা পর্যন্ত রিসর্টের অন্যান্য নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বনদপ্তর। ২০২৫ সালে ঝাড়গ্রাম থানার অন্তর্গত শালবনি, গড় শালবনি এলাকার একাধিক রিসর্টকে নোটিস দিয়েছিল বনদপ্তর। বনদপ্তরের দাবি, বনদপ্তরের জায়গায় রিসর্ট গুলি গড়ে তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *