অস্কার–নমিনেটেড শিল্পীকে গ্রেপ্তার ইরানে - 24 Ghanta Bangla News
Home

অস্কার–নমিনেটেড শিল্পীকে গ্রেপ্তার ইরানে

Spread the love

২০২২–এ সরকার বিরোধী বিক্ষোভ দেখিয়ে গ্রেপ্তার হওয়া প্রতিবাদীদের মৃত্যুদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি, সরব হয়েছিলেন তাঁদের মানবাধিকার নিয়েও। তার পরেই, বুধবার তেহরানের বাড়িতে ঢুকে ইরানের অস্কার–নমিনেটেড চিত্রনাট্যকার এবং মানবাধিকার কর্মী মেহদি মাহমৌদিয়ানকে গ্রেপ্তার করে নিয়ে গেল সশস্ত্র কয়েকজন সিকিউরিটি এজেন্ট! ইউরোপনিবাসী এক বন্ধু বৃহস্পতিবার মেহদির গ্রেপ্তারির খবর প্রকাশ্যে এনেছেন। মেহদির ফোন, ল্যাপটপ–সহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। তিনি এখন কী অবস্থায় রয়েছেন, জানে না পরিজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *