ভিসা সমস্যা মিটেছে এফিয়ংয়ের, জানিয়ে দিল ইস্টবেঙ্গল

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগামী রবিবার ইন্ডিয়ান সুপার লিগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচ। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান সুপার জায়ান্ট। এখন সেই ম্যাচের দিকেই নজর রয়েছে সকল ফুটবলপ্রেমীদের। পরিসংখ্যান অনুযায়ী আইএসএল ডার্বিতে লাল-হলুদের থেকে অনেকটাই এগিয়ে মোহনবাগান। তাছাড়া উভয় দলের বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে ও হয়তো লাল-হলুদের থেকে কিছুটা এগিয়ে শুরু করবে সবুজ-মেরুন। কিন্তু কথায় আছে হাইভোল্টেজ ডার্বি ম্যাচে কোনও পরিসংখ্যান কোনও তত্ত্ব চলে না।
ALSO READ | ফের স্থগিত হয়ে গেল ইস্টবেঙ্গল বনাম নীতা এফ-এর ম্যাচ
নব্বই মিনিটে নিজের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে নিয়ে যেতে পারে যেকোনো ফুটবল দল। তাই এক হাড্ডাহাড্ডি লড়াই এর সাক্ষী থাকার অপেক্ষায় দুই প্রধানের ফুটবলপ্রেমীরা। তবে এসবের মাঝেই বিগত কয়েকদিন আগেই নাইজেরিয়ান ফরোয়ার্ড এফিয়ং সুঙ্গুসিকে নিয়ে সরগরম হয়ে উঠছে ময়দান। দল বদলের বাজারে সকলকে চমক দিয়ে বহু আগেই তাকে দলে টানার কথা জানিয়ে দিয়েছিল মশাল ব্রিগেড। কিন্তু ভিসা জটিলতার ফলে এখনও পর্যন্ত শহরে এসে পৌঁছানো সম্ভব হয়নি এই বিদেশি ফুটবলারের। তবে গতকাল জানা গিয়েছিল যে খুব শীঘ্রই মিটতে চলেছে এই সমস্যা।
ALSO READ | শ্রীনিধি ডেকানের দায়িত্বে এই পর্তুগিজ কোচ
অবশেষে শুক্রবার গভীর রাতে সেই স্বীকৃতি দিয়ে দিল ইস্টবেঙ্গল। যেখানে এই বিদেশি ফুটবলারের ছবি আপলোড করে লেখা হয়, ‘ ইস্টবেঙ্গল এফসি আনন্দের সাথে জানাচ্ছে যে, গ্রীষ্মকালীন দলবদলের সময় চুক্তিবদ্ধ হওয়া এফিয়ং তার ভারতীয় ভিসার অনুমোদন পেয়েছেন। এই নাইজেরিয়ান ফরোয়ার্ড শীঘ্রই কলকাতায় দলের সাথে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।’
ALSO READ | ৫২ বলে ঝোড়ো ২০০! একের পর এক রেকর্ড ব্রেক সূর্যবংশীর