ডিম–মাংসে প্রথম পাঁচে বাংলা, দুধ উৎপাদনেও পূরণ লক্ষ্যমাত্রা - 24 Ghanta Bangla News
Home

ডিম–মাংসে প্রথম পাঁচে বাংলা, দুধ উৎপাদনেও পূরণ লক্ষ্যমাত্রা

Spread the love

দুধ উৎপাদনে প্রথম পাঁচ রাজ্যের তালিকায় (উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্র) পশ্চিমবঙ্গ না থাকলেও ২০২৫-’২৬ অর্থবর্ষে ৮,২০৪.৬৫ হাজার টন দুধ উৎপাদন করেছে বাংলা। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার (৭,৬৫০ হাজার টন) চেয়ে ৭.২৫% বেশি। রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের পরিসংখ্যান ও পরিকাঠামোগত উদ্যোগের ফলেই উৎপাদন বৃদ্ধির এই ধারা বজায় রয়েছে বলে রিপোর্টের বিভিন্ন অংশে উঠে এসেছে। চলতি ২০২৬-২৭ অর্থবর্ষেও ডিম, মাংস ও দুধ উৎপাদনের ক্ষেত্রে বড় লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে পশ্চিমবঙ্গ। মিল্ক ইউনিয়ন, ক্ষুদ্র ডেয়ারি, ন্যায্য মূল্য বা গোখাদ্য চাষের মতো কারণকেই সাফল্যের কারণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *