নেপালে হড়পা বানে নিখোঁজদের ‘মৃত’ ঘোষণার প্রক্রিয়া শুরু
তৃণমূলের প্রয়াত নেতা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশুর স্ত্রী শর্মিষ্ঠা রায় ভৌমিকও ছিলেন ওই বাঙালি পর্যটকদের দলে। শুভ্রাংশু এ দিন বলেন, ‘আমাদের কাছে এ ধরনের কোনও সংবাদ নেই। রাজ্য, কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করছি। নেপাল সরকারকেও মেল পাঠাব।’ পরিবার সূত্রের খবর, এই সংবাদ আসার পরে শুভ্রাংশুর ছেলে–মেয়ে শুধু কান্নাকাটি করছে। দুর্গাপুরের বেনাচিতির সুভাষ ঘোষের নাম রয়েছে ওই তালিকায়। বৃহস্পতিবার তাঁর ভাই বিভাস ঘোষ বলেন, ‘এটা (মৃত ঘোষণার প্রক্রিয়া) শুনেছি। এখনও পর্যন্ত কোনও নোটিস পাইনি। ডেথ সার্টিফিকেট পাওয়া গেলে গ্যাসের কানেকশনে নাম পরিবর্তন, পারিবারিক পেনশন পাওয়াটা সহজ হবে।’