সোমে সংসদে স্পেশাল সেশন, কোন কোন বিল পেশ?
ঘটনাচক্রে ‘সংবিধান দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার সকালেই নাম না–করে বিরোধী শিবিরের উদ্দেশে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দেন, মহিলা সংরক্ষণ বিল পাশ করাবেই তাঁর সরকার, কেউ আটকাতে পারবে না৷ নিজের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রবন্ধে তিনি লিখেছেন, ‘দেশের সংবিধান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মহিলারা। তাই তাঁদের স্বীকৃতি না–দিলে দেশের সাংবিধানিক যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। আমি ভারতের নারী শক্তিকে আশ্বস্ত করছি যে, তাঁদের ন্যায়বিচার পাওয়ার বিষয়টি নিশ্চিত করা থেকে কোনও শক্তিই আটকাতে পারবে না।’
এর আগে কেন্দ্রের তৎপরতার আঁচ মিলেছিল, ডিসেম্বরে কেন্দ্রীয় মন্ত্রীদের বিদেশ সফরের উপরে কার্যত নিষেধাজ্ঞা জারি হওয়ায়। পাশাপাশি ডিসেম্বরের প্রথম সপ্তাহে এনসিপিআই–সহ এনডিএ–র শরিক দলের সাংসদদের দিল্লিতে উপস্থিত থাকার জন্যও নির্দেশ দেওয়া হয় বিজেপির শীর্ষ স্তরের তরফে৷