আইনি বিয়ের মেনুতে
সন্ধে নামতেই একে একে অতিথিদের ঢুকতে দেখা গিয়েছে মিমির কলকাতার বাড়িতে। দুই পরিবারের সদস্য ও কাছের মানুষদের সঙ্গে নিয়েই হয়েছে আইনি বিয়ের আয়োজন। সূত্রের খবর, আইনি বিয়ের খাবারের তালিকায়ও এলাহি আয়োজন। স্টাটার্ডের মেনুতে রয়েছে ছানার কোফতা, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ বল। এ ছাড়াও ছিল রাধাবল্লভী, ছোলার ডাল, আলুর দম, ফ্রায়েড রাইস, মুরগির মাংস ও খাসির মাংস। মিষ্টির মধ্যে ছিল রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম ও পান।