ভারত-মার্কিন বাণিজ্যে ঘুচুক জট! কর ও নীতিতে স্থিরতার বার্তা মার্কিন রাষ্ট্রদূতের
মুম্বই: ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ফের সরব আমেরিকা। (Trade Relations)বাণিজ্য আরও শক্তিশালী করতে হলে বাণিজ্যিক ক্ষেত্রে তৈরি হওয়া বিভিন্ন জটিলতা দ্রুত মেটানো প্রয়োজন…
মুম্বই: ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ফের সরব আমেরিকা। (Trade Relations)বাণিজ্য আরও শক্তিশালী করতে হলে বাণিজ্যিক ক্ষেত্রে তৈরি হওয়া বিভিন্ন জটিলতা দ্রুত মেটানো প্রয়োজন বলে মনে করছে আমেরিকা।
পাশাপাশি ব্যবসার জন্য স্থিতিশীল কর ব্যবস্থা, পূর্বানুমানযোগ্য নিয়ন্ত্রক কাঠামো এবং মেধাস্বত্বের শক্তিশালী সুরক্ষা নিশ্চিত করতে হবে। মঙ্গলবার মুম্বইয়ে ইন্দো-আমেরিকান চেম্বার অব কমার্সের জাতীয় সম্মেলনে এমনই বার্তা দিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।
এদিনের সম্মেলনের মূল বিষয় ছিল ‘Redefining the India–US Comprehensive Strategic Partnership’। সেখানে ভারত-মার্কিন অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে গোর (Trade Relations)বলেন, দুই দেশকে প্রকৃত অংশীদার হিসেবে একসঙ্গে কাজ করে বাণিজ্যের পথে থাকা বাধাগুলি দূর করতে হবে। তাঁর মতে, ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্কের সম্ভাবনা এখনও বিপুল। সেই সম্ভাবনাকে বাস্তবে পরিণত করতে হলে ব্যবসায়িক পরিবেশ আরও স্বচ্ছ ও অনুমানযোগ্য হওয়া জরুরি।
মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যে বিশেষ গুরুত্ব পেয়েছে কর ব্যবস্থা। (Trade Relations)তাঁর মতে, বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের জন্য এমন একটি কর ও নিয়ন্ত্রক কাঠামো প্রয়োজন, যেখানে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা কম থাকে। করনীতি বা ব্যবসায়িক নিয়মে ঘন ঘন পরিবর্তন হলে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে সংস্থাগুলি ঝুঁকি নিতে পিছিয়ে যেতে পারে। তাই ব্যবসা সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ আকর্ষণের জন্য পূর্বানুমানযোগ্য নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।
একই সঙ্গে মেধাস্বত্ব বা Intellectual Property Rights-এর সুরক্ষার বিষয়টিও সামনে আনেন গোর। তাঁর দাবি, বিশ্বের বিভিন্ন প্রান্তের বেশ কিছু সংস্থা তাঁকে জানিয়েছে যে তাদের মেধাস্বত্ব চুরি হয়েছে। সেই কারণেই তারা বিকল্প বিনিয়োগের জায়গা খুঁজছে। ভারতের বাজার এবং উৎপাদন ক্ষমতার প্রতি আগ্রহ থাকলেও সংস্থাগুলির কাছে মেধাস্বত্ব সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়।
আরও দেখুনঃ দেশের অন্যতম বড় আর্থিক দুর্নীতিতে যুক্ত সাগা গ্ৰুপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ইডির
গোরের বক্তব্য, ভারতকে নিয়ে আমেরিকার আস্থা রয়েছে। (Trade Relations)তবে এই আস্থাকে আরও গভীর করতে হলে উদ্ভাবনকারী এবং ব্যবসায়ীদের জন্য ‘রক-সলিড’ বা শক্তিশালী মেধাস্বত্ব সুরক্ষা নিশ্চিত করা দরকার। তাহলে সংস্থাগুলি নতুন প্রযুক্তি, উৎপাদন কেন্দ্র এবং গবেষণায় আরও বেশি বিনিয়োগ করতে উৎসাহিত হবে।
রফতানি নিয়ন্ত্রণ নিয়েও দুই দেশের মধ্যে আরও বিশ্বাসভিত্তিক আলোচনার প্রয়োজন বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। বিশেষ করে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রযুক্তির ক্ষেত্রে কোন পণ্য বা প্রযুক্তি কীভাবে রফতানি করা যাবে, সেই বিষয়ে দুই দেশের মধ্যে স্পষ্টতা এবং পারস্পরিক আস্থা বাড়ানো প্রয়োজন। তাঁর মতে, এই ধরনের সহযোগিতা শুধু বাণিজ্য বাড়াবে না, বরং গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও সরবরাহ শৃঙ্খলকেও আরও শক্তিশালী করবে।