Bollywood news: আরিয়ানের প্রেমগুঞ্জনের মাঝেই বড় মন্তব্য! শাহরুখের পরিবারকে নিয়ে একী বলে বসলেন ল্যারিসা? | Aryan Khan Rumoured Girlfriend Larissa Bonesi Calls Shah Rukh Khan Legend And Khans Family - 24 Ghanta Bangla News
Home

Bollywood news: আরিয়ানের প্রেমগুঞ্জনের মাঝেই বড় মন্তব্য! শাহরুখের পরিবারকে নিয়ে একী বলে বসলেন ল্যারিসা? | Aryan Khan Rumoured Girlfriend Larissa Bonesi Calls Shah Rukh Khan Legend And Khans Family

Spread the love

Bollywood news: আরিয়ানের প্রেমগুঞ্জনের মাঝেই বড় মন্তব্য! শাহরুখের পরিবারকে নিয়ে একী বলে বসলেন ল্যারিসা?

কী বলেছেন তিনি?

বলিউডের অন্দরে কান পাতলে এখন একটাই ফিসফাস—শাহরুখ-পুত্র আরিয়ান খানের মন নাকি মজেছে ব্রাজিলীয় সুন্দরী ল্যারিসা বোনেসিতে। পার্টি থেকে শুরু করে বিভিন্ন ইভেন্ট, দু’জনকে ঘিরে চর্চার শেষ নেই। যদিও প্রেম নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন দু’জনেই। তবে এরই মাঝে ল্যারিসার একটি সাম্প্রতিক মন্তব্য যেন সেই জল্পনায় নতুন করে ঘি ঢালল! সম্পর্কে সিলমোহর না দিলেও, শাহরুখ খানের পরিবারকে নিয়ে এমন এক মন্তব্য করে বসলেন এই মডেল-অভিনেত্রী, যা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মায়ানগরীতে।

কী বলেছেন তিনি?

প্রায় ১৬ বছর আগে ব্রাজিল ছেড়ে ভারতে পা রেখেছিলেন ল্যারিসা। এখন মুম্বই-ই তাঁর ঘরবাড়ি। সম্প্রতি ‘বম্বে টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে খান পরিবারের সঙ্গে তাঁর সমীকরণ নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী। ল্যারিসা জানান, খান পরিবার তাঁর কাছে ঠিক নিজের পরিবারের মতো। তাঁর কথায়, “যখন কাউকে তাঁর সাফল্য, সম্মান এবং মানুষ হিসেবে তিনি কেমন—তা দেখে শ্রদ্ধা করা যায়, তখন তাঁদের আপনজন বলেই মনে হয়। ওঁদের সমর্থন আমার কাছে অনেক বড় পাওনা। বন্ধুত্বই আসল, আর এই সম্পর্ক অনেক দূর যায়।”

আরিয়ানের পাশাপাশি বাদশা শাহরুখ খানের প্রশংসাতেও পঞ্চমুখ ল্যারিসা। কিং খানকে ‘লেজেন্ড’ তকমা দিয়ে তিনি বলেন, “উনিই আসল কিং। চিরকাল এক নম্বরেই থাকবেন। ওঁর থেকে অনেক কিছু শেখার আছে। শুধু খ্যাতি বা সাফল্য নয়, উনি কীভাবে সেই জায়গায় পৌঁছেছেন, সেটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা।”

আরিয়ানকে নিয়ে কী মত ল্যারিসার?

চর্চিত প্রেমিক আরিয়ান খানকে নিয়েও দারুণ উচ্ছ্বসিত ল্যারিসা। অনেকেই মনে করেন, শাহরুখ খানের ছেলে হওয়ার সুবাদে আরিয়ানের ঝুলিতে সব কিছুই সাজানো রয়েছে। তবে এমন ধারণা মানতে নারাজ ল্যারিসা। তাঁর মতে, আরিয়ান ভীষণ বুদ্ধিমান, মনোযোগী এবং লক্ষ্যে অবিচল। ল্যারিসা জানান, লোকে ভাবে আরিয়ানের তো সবই আছে। কিন্তু আরিয়ান সেসবের কোনও পরোয়া করেন না। নিজের ভবিষ্যৎ এবং বিশ্বাসের জায়গাটা তৈরি করতে তিনি রীতিমতো লড়াই করছেন। নিজের জেদ আর পরিশ্রমেই আরিয়ান সফল হবেন বলে দৃঢ় বিশ্বাস ল্যারিসার।

একসঙ্গে কাজের ইচ্ছে রয়েছে?

আরিয়ানের প্রথম পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর সেটেও ঢুঁ মেরেছিলেন ল্যারিসা। আরিয়ানের কাজের ধরন দেখে মুগ্ধ অভিনেত্রী জানিয়েছেন, ভবিষ্যতে আরিয়ানের পরিচালনায় কাজ করার প্রবল ইচ্ছে রয়েছে তাঁর। অন্যদিকে, ল্যারিসাকে খুব শীঘ্রই দেখা যাবে হরর ছবি ‘১৯২০: কোল্ড উইন্টার’-এ। প্রেমের গুঞ্জনে এখনই সিলমোহর না পড়লেও, খান পরিবারের অন্দরমহলে ল্যারিসা যে বেশ পাকাপাকি জায়গা করে নিয়েছেন, তা তাঁর কথাতেই স্পষ্ট!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *