Vande Bharat Sleeper: বন্দে ভারত স্লিপারে খাবারের মেনুতে কাটছাঁট! ৮-১০ পদের বদলে মিলবে মাত্র ৪ পদ, কেন এই সিদ্ধান্ত রেলের? | Vande Bharat Sleeper Food Menu Changed: Only 4 Items Instead of 8 10, Check New Menu and Routes - 24 Ghanta Bangla News
Home

Vande Bharat Sleeper: বন্দে ভারত স্লিপারে খাবারের মেনুতে কাটছাঁট! ৮-১০ পদের বদলে মিলবে মাত্র ৪ পদ, কেন এই সিদ্ধান্ত রেলের? | Vande Bharat Sleeper Food Menu Changed: Only 4 Items Instead of 8 10, Check New Menu and Routes

Spread the love

Vande Bharat Sleeper: বন্দে ভারত স্লিপারে খাবারের মেনুতে কাটছাঁট! ৮-১০ পদের বদলে মিলবে মাত্র ৪ পদ, কেন এই সিদ্ধান্ত রেলের?

ফাইল চিত্রImage Credit: PTI

নয়া দিল্লি: বন্দে ভারত স্লিপার ট্রেনে (Vande Bharat Sleeper Train) যাত্রীদের খাবারের মেনুতে বড়সড় পরিবর্তন আনল ভারতীয় রেল। খাবারের গুণমান, সতেজতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে এবার খাবারের পদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে যেখানে একবেলার খাবারে প্রায় ৮ থেকে ১০ ধরনের পদ থাকত, এবার তা কমিয়ে করা হয়েছে মাত্র ৪টি। বিমানের মতোই ছোট ও নির্দিষ্ট মেনু চালু করে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা শুরু করেছে রেল। আপাতত দেশের তিনটি দীর্ঘ দূরত্বের বন্দে ভারত স্লিপার রুটে এই নতুন নিয়ম চালু হয়েছে। রেলের আশা, পদের সংখ্যা কমলে খাবারের মান আরও ভাল রাখা সম্ভব হবে।

কোন কোন রুটে চালু হয়েছে নতুন মেনু?

মুম্বই-বেঙ্গালুরু, নয়াদিল্লি-বারাণসী এবং হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনে আপাতত এই নতুন মেনু পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। গত ১ নভেম্বর থেকে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) এই ব্যবস্থা কার্যকর করেছে।

নতুন নিয়মে সকালের জলখাবারে থাকছে ইডলি, বড়া, সম্বর ও চাটনি। পাশাপাশি যাত্রীরা পোহা কিংবা উপমার বিকল্পও পাবেন। অর্থাৎ, আগের মতো একাধিক পদ না থাকলেও নির্দিষ্ট কয়েকটি খাবারের মধ্যে থেকে বেছে নেওয়ার সুযোগ থাকবে।

দুপুর ও রাতের খাবারে কী কী মিলবে?

নতুন মেনু অনুযায়ী, দুপুর ও রাতের খাবারে যাত্রীদের দেওয়া হবে রুটি, ভাত, ডাল এবং একটি মূল পদ। মূল পদের ক্ষেত্রে চিকেন অথবা নিরামিষ খাবারের মধ্যে একটি বেছে নিতে পারবেন যাত্রীরা।

আগের মেনুতে সকালের জলখাবারের সঙ্গে স্যুপ, অমলেট, স্যান্ডউইচ, ঘোল ও চকোলেট দেওয়া হত। নতুন ব্যবস্থায় সেগুলি বাদ দেওয়া হয়েছে। একইভাবে দুপুর ও রাতের খাবার থেকে বাদ পড়েছে শুকনো সবজি, দই, স্যালাড, আচার এবং মিষ্টি। অর্থাৎ, খাবারের তালিকায় পদের সংখ্যা অনেকটাই কমানো হয়েছে।

কেন খাবারের মেনু কাঁটছাট রেলের?

দীর্ঘ দূরত্বের ট্রেনে খাবারের গুণমান নিয়ে বারবার অভিযোগ উঠছিল। বিশেষ করে খাবার ঠান্ডা, বাসি এবং অস্বাস্থ্যকর হওয়ার অভিযোগ করেছিলেন যাত্রীরা। সেই অভিযোগের ভিত্তিতেই মেনুতে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানা গিয়েছে।

IRCTC-র আধিকারিকদের বক্তব্য, ট্রেনের প্যান্ট্রি কারে সীমিত জায়গা, কর্মী এবং রান্নার সময়ের মধ্যে একসঙ্গে এতগুলি পদ তৈরি করা বেশ কঠিন। ফলে খাবারের মান বজায় রাখতেও সমস্যা হচ্ছিল। সেই কারণেই বিমানের মতো নির্দিষ্ট ও ছোট মেনুর ব্যবস্থা করা হয়েছে। এতে প্রতিটি খাবারের গুণমান আলাদাভাবে পর্যবেক্ষণ করা সহজ হবে বলে মনে করছে রেল।

এক IRCTC আধিকারিকের বক্তব্য অনুযায়ী, এখন ক্লাউড কিচেনের মাধ্যমে খাবার তৈরি করা হচ্ছে। এই ধরনের রান্নাঘর থেকে বিমান সংস্থা ও হোটেলেও খাবার সরবরাহ করা হয়। সেখানে নির্দিষ্ট পরিবেশে খাবার তৈরি, প্যাকেটজাত এবং সরবরাহ করা সম্ভব। ফলে খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

খাবারের পরিমাণ কি কমেছে?

মেনুতে পদ কমানো হলেও খাবারের প্রতিটি পদের পরিমাণ কমানো হয়নি বলে স্পষ্ট করেছে IRCTC। আগে একবেলার খাবারের মোট ওজন যেখানে প্রায় ৭০০ থেকে ৭৫০ গ্রাম থাকত, এখন তা কমে হয়েছে প্রায় ৪৫০ থেকে ৫০০ গ্রাম। তবে এই ওজন কমার কারণ খাবারের পরিমাণ ছোট করা নয়, বরং অতিরিক্ত পদ ও সহযোগী খাবারগুলি বাদ দেওয়া।

এই পরিষেবার জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে IRCTC। কামাখ্যা রুটের দায়িত্বে রয়েছে মেফেয়ার গ্রুপ, হাওড়া রুটে খাবার সরবরাহ করছে তাজস্যাটস (TajSATS)। অন্য দুটি বন্দে ভারত স্লিপার ট্রেনের জন্য দায়িত্ব পেয়েছে সরোভার পোর্টিকো গ্রুপ।

অভিযোগ কমেছে ১০ শতাংশ

IRCTC-র দাবি, ক্লাউড কিচেনের মাধ্যমে খাবার সরবরাহ শুরু হওয়ার পর তাদের পশ্চিমাঞ্চলে খাবার সংক্রান্ত অভিযোগ প্রায় ১০ শতাংশ কমেছে। মুম্বইয়ের IRCTC পশ্চিমাঞ্চলের গ্রুপ জেনারেল ম্যানেজার গৌরব ঝা জানিয়েছেন, যাত্রীদের সন্তুষ্টিই সংস্থার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *