ডার্বির আগে বড় স্বস্তি ইস্টবেঙ্গলে, অনুশীলনে ফিরলেন দানি রামিরেজ - 24 Ghanta Bangla News
Home

ডার্বির আগে বড় স্বস্তি ইস্টবেঙ্গলে, অনুশীলনে ফিরলেন দানি রামিরেজ

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগামী রবিবার ইন্ডিয়ান সুপার লিগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচ। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে দুই জুজুধান পক্ষ তথা ইস্টবেঙ্গল (East Bengal) এবং মোহনবাগান সুপার জায়ান্ট। খাতায় কলমে লাল-হলুদের তুলনায় অনেকটাই এগিয়ে সবুজ-মেরুন ব্রিগেড‌। উল্লেখ্য, এবারের এই টুর্নামেন্টর শুরুটা খুব একটা আহামরি না হলেও হ্যালো বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছে মেরিনার্সরা। ইতিমধ্যেই মধ্যেই তারা অপরাজিত রয়েছে টানা পাঁচটি ম্যাচ। গত অ্যাওয়ে ম্যাচে দল পরাজিত করেছে চার্চিল ব্রাদার্সকে‌‌। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামবে প্যানাগিওটিস ডিলমপেরিসের ছেলেরা।

ALSO READ | শ্রীনিধি ডেকানের দায়িত্বে এই পর্তুগিজ কোচ

অন্যদিকে, জয়ের মধ্য দিয়ে দেশের প্রথম ডিভিশন লিগ শুরু করলেও পরবর্তীতে পয়েন্ট নষ্ট করে মশাল ব্রিগেড। অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে পরাজিত হওয়ার পর তারা আটকে গিয়েছে স্পোর্টিং ক্লাব দিল্লির কাছে। যেটা নিঃসন্দেহে ধাক্কা ছিল সকলের কাছেই। তার উপর রয়েছে চোট সমস্যা। ইতিমধ্যেই চোটের জন্য বাইরে চলে গিয়েছেন আনোয়ার আলি থেকে শুরু করে এডমুন্ড লালরিন্ডিকার মত ফুটবলাররা। তারপরেও এসিএল টুয়ের গত ম্যাচে ঘরের মাঠে তারা পরাজিত করেছে আল হুসেইন দলকে‌। যেটা কিছুটা হলেও মনোবল বাড়াবে ফুটবলারদের।

ALSO READ | ৫২ বলে ঝোড়ো ২০০! একের পর এক রেকর্ড ব্রেক সূর্যবংশীর

তবে সেই ম্যাচ খেলার পরেই জানা গিয়েছিল যে চোটের সমস্যা রয়েছে দলের বিদেশি ফুটবলার দানি রামিরেজের। যারফলে দ্বিতীয়ার্ধে তাকে তুলে নিয়ে পিভি বিষ্ণুকে নামাতে বাধ্য হয়েছিলেন আন্তোনিও লোপেজ হাবাস। পরবর্তীতে জানা গিয়েছিল যে চোট থাকায় হয়তো আসন্ন ডার্বি ম্যাচে খেলতে পারবেন না তিনি। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই অন্যরকম। বৃহস্পতিবার দলের অনুশীলনে বল পায়ে নজর কাড়লেন দানি। যা কিছুটা হলেও স্বস্তি দেবে লাল-হলুদকে। সব ঠিকঠাক থাকলে হয়তো ডার্বি ম্যাচে খেলতে পারেন দানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *