Md. Mostafijur Rahaman: এবার ভালো তৃণমূলের কথা সিপিএমের একমাত্র বিধায়কের মুখে, সঙ্গে জুড়লেন চার 'সি' | CPM MLA Mostafijur Rahaman Calls for Unity with ‘Good TMC’ Against BJP - 24 Ghanta Bangla News
Home

Md. Mostafijur Rahaman: এবার ভালো তৃণমূলের কথা সিপিএমের একমাত্র বিধায়কের মুখে, সঙ্গে জুড়লেন চার ‘সি’ | CPM MLA Mostafijur Rahaman Calls for Unity with ‘Good TMC’ Against BJP

Spread the love

Md. Mostafijur Rahaman: এবার ভালো তৃণমূলের কথা সিপিএমের একমাত্র বিধায়কের মুখে, সঙ্গে জুড়লেন চার 'সি'

সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমানImage Credit: TV9 Bangla

কলকাতা: তৃণমূল মানে কি শুধুই খারাপ? রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে একযোগে বিরোধীরা তোপ দাগত তৃণমূলকে। আর বিধানসভা নির্বাচনের পর ‘ভালো’ তৃণমূলের খোঁজ পাওয়া যাচ্ছে। এই নিয়ে রাজ্য রাজনীতিতে তরজা জারি রয়েছে। এরই মধ্যে রাজ্য বিধানসভায় সিপিএমের একমাত্র বিধায়ক মুস্তাফিজুর রহমান (রানা)-ও ভালো তৃণমূলের ‘খোঁজ’ পেলেন। শুক্রবার তিনি বললেন, “তৃণমূলের মধ্যে অনেক ভালো লোক আছেন।” তাঁদের নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিলেন তিনি। এই নিয়ে পাল্টা বামেদের নিশানা করলেন মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ।

কী বললেন ডোমকলের সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান?

ভালো তৃণমূলের কথা বলতে গিয়ে এদিন প্রথমে বিজেপিকে খোঁচা দিলেন সিপিএম বিধায়ক। বললেন, বিজেপির সংজ্ঞা অনুসারে যে ভালো তৃণমূল, বামেদের কাছে ভালো তৃণমূলের সংজ্ঞা তা নয়। তাঁর কথায়, “চারটে সি বাদ দিয়ে যে তৃণমূল রয়েছে, তাদের নেওয়া হবে।” চারটে সি মানে? তা-ও বুঝিয়ে দিলেন সিপিএম বিধায়ক। তাঁর কথায়, প্রথম সি হল ক্রিমিনাল অর্থাৎ অপরাধী।

ক্রিমিনাল বা অপরাধী

করাপ্ট বা দুর্নীতি

কমিউনাল বা সাম্প্রদায়িক

কাসিস্ট (বানান ভুল) বা জাতিগত বিভেদ

তৃণমূলে তো ভাল মানুষ আছেন। কেউ নেই তেমন তো নয়।

রাজ্যের মানুষ বিজেপি বিরোধী লড়াইয়ে আমাদের সঙ্গে আসছেন।

আর এক ভাল তৃণমূলের তত্ত্ব সামনে এলো। এবার এই তত্ত্ব সামনে আনবেন সামনে আনলেন সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান। তার বক্তব্য, তৃণমূলের মধ্যে অনেক ভাল লোক আছেন। বিজেপির বিরুদ্ধে লড়াইতে আমরা তাদের পাশে চাই। তবে মমতা পন্থী গোটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে তাদের আপত্তি রয়েছে। তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়ে একত্রিত লড়াই সম্ভব না ইতিমধ্যেই সিপিএম স্পষ্ট করে জানিয়ে দিয়েছে।

সিপিএমে রাজ্য সম্পাদক সেলিম বলেছিলেন,
চারটি সি অর্থাৎ করাপশন, কমিউনাল, করাপটেড এগুলো যাদের মধ্যে আছে তাদের সঙ্গে জোট করার বা একসঙ্গে পথ চলার কোন প্রশ্নই আসে না। গোটা তৃণমূল কংগ্রেস নয়, চাই এই চারটি সি র সঙ্গে যুক্ত। সিপিএমের একমাত্র বিধায়ক অবশ্য গোটা তৃণমূল কংগ্রেসকে এক ব্র্যাকেটে ফেলতে নারাজ। তিনি তৃণমূলের মধ্যেও ভাল তৃণমূল আলাদা করে চিহ্নিত করতে চান।

কিন্তু ইতিমধ্যেই তো ভাল তৃণমূল তৈরি হয়েছে? সিপিএম বিধায়কের কথায়, ওটা বিজেপির চোখে ভালো তৃণমূল। আমরা তার সঙ্গে একমত নই। আমাদের চোখে যারা ভাল তৃণমূল তাদেরকে আমরা ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানাচ্ছি। শুধু এখানেই শেষ না এই ভালো তৃণমূল কারা তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি। তাঁর কথায়, এই চারটি সি বাদ দিয়ে অনেক ভালো লোক তৃণমূলে আছে যারা প্রথম দিন থেকেই এই দলের সঙ্গে যুক্ত ছিলেন।

তাদের কাছে আমাদের আহ্বান বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই। অর্থাৎ আরও একটা ভালো তৃণমূলের জন্ম দিতে চান সিপিআইএম বিধায়ক।

যদিও কুনাল ঘোষ পাল্টা মন্তব্য করে বলেছেন ঠক বাঁচতে গা উজার হয়ে যাবে। তখন ক্যামেরা ছিল না, মোবাইল ছিল না তাই সিপিএমের মধ্যেও এরকম বহু লোক রয়েছেন যারা এই চারটে সির সঙ্গে যুক্ত। তাহলে আগে তাদের দল থেকে বার করা। আমরা মনে করি এসব বাছাবাছি না করে
মধ্যে না গিয়ে বিজেপির বিরুদ্ধে জোরদার লড়াই করার সময় এটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *