বিলেতে সিএ পাশ করে রাজনীতির ময়দানে, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র, খুশি উত্তর
চাঁদকুমার বড়াল, কোচবিহার
প্রথমবার বিধায়ক হয়েই বিধানসভার অধ্যক্ষ হতে চলেছেন বিজেপির কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বোস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। বৃহস্পতিবার এই খবর সামনে আসতেই খুশির হাওয়া ছড়িয়েছে গোটা কোচবিহারে। শহরের ১৯ নম্বর ওয়ার্ডে দেবীবাড়ি নতুনপাড়া এলাকায় তাঁর বাড়িতেও আনন্দে মেতে ওঠেন পরিবারের সদস্যরা। তিনিই উত্তরবঙ্গ থেকে প্রথম বিধানসভার অধ্যক্ষ হতে চলেছেন।