Bigg Boss Bangla: প্রেম শুরুর আগেই শেষ? সৃজলাকে 'চিটার' বলে সম্পর্ক ভাঙতে চাইলেন জীতু, কী এমন ঘটল বিগ বসের ঘরে? | Bigg Boss Bangla: Jeetu Kamal calls Srijla Guha a cheater and wants to end their bond right after she calls him her soulmate - 24 Ghanta Bangla News
Home

Bigg Boss Bangla: প্রেম শুরুর আগেই শেষ? সৃজলাকে ‘চিটার’ বলে সম্পর্ক ভাঙতে চাইলেন জীতু, কী এমন ঘটল বিগ বসের ঘরে? | Bigg Boss Bangla: Jeetu Kamal calls Srijla Guha a cheater and wants to end their bond right after she calls him her soulmate

Spread the love

Bigg Boss Bangla: প্রেম শুরুর আগেই শেষ? সৃজলাকে 'চিটার' বলে সম্পর্ক ভাঙতে চাইলেন জীতু, কী এমন ঘটল বিগ বসের ঘরে?

কী বলেছেন তিনি?

প্রেমের গাড়ি স্টার্ট নেওয়ার আগেই কি তবে ব্রেক কষল? বিগ বস বাংলা (Bigg Boss Bangla)-র ঘরে এখন ঠিক এমনই টানটান উত্তেজনা। যে জুটির মিষ্টি প্রেম দেখার জন্য দর্শকরা অপেক্ষা করছিলেন, তাঁদের সম্পর্কেই এবার বড়সড় ফাটল! অভিনেতা জীতু কমল (Jeetu Kamal) এবং অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)-র সম্পর্ক হঠাৎই তিক্ত হয়ে গিয়েছে। একসময় যাঁর মন পাওয়ার জন্য মরিয়া ছিলেন, তাঁকেই এবার সোজা ‘চিটার’ বা ঠগবাজ বলে বসলেন জীতু! কিন্তু হঠাৎ কী এমন ঘটল?

অনেকদিন ধরেই সৃজলাকে নিজের মনের কথা বোঝানোর চেষ্টা করছেন জীতু। কখনও আকাশ-বাতাস সাক্ষী রেখে, কখনও চিঠির পাতায়, আবার কখনও এমনিই নিজের ভালোলাগার কথা জানিয়েছেন তিনি। সৃজলা সরাসরি মুখ ফুটে ‘না’ না বললেও, তাঁর কথায় বরাবরই একটা দোটানার সুর শোনা গিয়েছে। এরই মাঝে ঘরের একটি টাস্কে জমে ওঠে খেলা। ঘরের পুরুষ প্রতিযোগী রাজবীর, সৌরভ এবং জীতুকে বলা হয় মনামী ও সৃজলাকে চিঠি লিখতে। রাজবীর ও সৌরভ মনামীকে চিঠি দিলেও, জীতু কলম ধরেন সেই সৃজলার জন্যই।

জীতুর সেই চিঠির জবাবও দেন সৃজলা। চিঠির একদম শেষে তিনি জীতুকে নিজের ‘পরিপূরক’ বলে দাবি করেন। ব্যস! এই একটি শব্দেই শোরগোল পড়ে যায় ঘরে। বাকি প্রতিযোগীরা ধরে নেন, সৃজলা বোধহয় জীতুর প্রেম প্রস্তাবে হ্যাঁ বলে দিলেন। অভিনেত্রী অবশ্য কোনও উত্তর না দিয়ে শুধু মুচকি হাসেন। তবে মনামী আসল বিষয়টা ধরিয়ে দেন। তিনি সবাইকে বুঝিয়ে দেন, সৃজলার এই কথার মানে সরাসরি ‘হ্যাঁ’ নয়, বরং ‘হয়তো’।

হঠাৎ কেন রেগে আগুন জীতু?

মিষ্টি এই মুহূর্তের রেশ কাটতে না কাটতেই সামনে এল আগামী পর্বের ঝলক। আর তা দেখেই চমকে উঠলেন দর্শকরা! ঝলকে দেখা যাচ্ছে, সৃজলার ওপর রীতিমতো চিৎকার করছেন জীতু। রেগে গিয়ে তিনি সাফ জানান, যাঁদের তিনি বন্ধু মনে করেন, তাঁদের ওপর কখনও অধিকার ফলান না। সৃজলাকে তিনি ভুল বুঝেছিলেন বলেও দাবি করেন অভিনেতা। শুধু তাই নয়, সৃজলাকে তাঁর ধারেকাছে না আসার কড়া নির্দেশ দেন জীতু। ঝগড়ার শেষে সৃজলাকে ‘চিটার’ বলেও ডাকতে শোনা যায় তাঁকে।

যে সৃজলা সদ্য জীতুকে নিজের পরিপূরক বলে মানলেন, হঠাৎ এমন কী হল যে সম্পর্কটাই ভেঙে দিতে চাইছেন অভিনেতা? তাঁদের প্রেম কি তবে শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে? সেই উত্তরই এখন জানার পালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *