Asansol Pratap Das: গোলাপি রঙা পাঁচিল টপকে পালানোর সময়েই পুলিশের গুলি, সাতসকালে সিনেমার প্লটকেও হার মানাল প্রতাপের খোঁজে টিমের সার্চ অপারেশন | Accused of Attacking Police, Criminal Pratap Das Hunted in Dawn to Day Search Operation
প্রতাপ দাস, কুখ্যাত দুষ্কৃতীImage Credit: TV9 Bangla
আসানসোল: জনবহুন ঘিঞ্জি পাড়া। গা-লাগোয়া সব উঁচু উঁচু বাড়ি। মাঝে সরু গলি। শুক্রবার সকাল থেকে সেই গলি ঘিরে ফেলে পুলিশ। বন্দুক হাতে এলাকা পুরো ঘিষে ফেলেনসাদা পোশাকের পুলিশের টিম। বন্দুক হাতে একেবারে দাবাং মুডে কর্তারা। ক্যামেরায় ধরা পড়ে, কোনও কোনও আধিকারিক সার্চ অপারেশনের সময়ে একেবারে বন্দুকের ট্রিগার চেপে প্রস্তুত! কারণ পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত দাগি অপরাধী প্রতাপ দাস ওই পাড়াতেই একটা বাড়িতে লুকিয়ে রয়েছে। সকাল থেকে চলল পুলিশের রুদ্ধশ্বাস অভিযান।
গত দুদিন ধরে পুলিশ ওই এলাকাতেই ওঁত পেতে ছিল। হীরাপুরের ওই এলাকাতেই প্রতাপের মামাবাড়ি, সেখানে তার বেড়ে ওঠা। ফলে ওই এলাকার ওলিগলি চেনে প্রতাপ। গত বুধবার পুলিশের ওপর গুলি চালনার পর ফেরার ছিল প্রতাপ। পুলিশের কাছে খবর ছিল, হীরাপুরের ওই গলিতেই আশ্রয় নিয়েছে প্রতাপ। আজ সকালে একজন ASI তাকে দেখতেও পেয়ে যান। এরপরই চলে আসে গোটা টিম। ওই ASI যখন তার খোঁজে গোলাপি রঙা বাড়িটায় ঢোকেন, তখন ফের পুলিশকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চালায় পুলিশ। এরপর বাড়ির পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন। গোটা দৃশ্য ধরা থাকে সাংবাদিকদের ক্যামেরায়। এরপর এক পাঁচিল টপকে পালানোর সময়েই পুলিশের গুলি লাগে প্রতাপের পায়ে। রক্তাক্ত অবস্থায় দুই বাড়ির মাঝে ড্রেনে পড়ে প্রতাপ। সেখান থেকে চ্যাংদোলা করে তাকে বার করে নিয়ে যায় পুলিশ। তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
প্রসঙ্গত, বছর পঁচিশের প্রতাপ, আসানসোল, হীরাপুর, পুরুলিয়া, সালানপুরের দাগি অপরাধী হিসাবে পরিচিত। গত ২৬ নভেম্বর একটি সাইবার প্রতারণা মামলার অভিযোগে তার খোঁজে তল্লাশি চালায় পুলিশ। সে সময়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় সে। এরপর থেকে তার খোঁজে চলে তল্লাশি। প্রতাপের খোঁজে আগেও একাধিক অভিযোগ রয়েছে। ক্লাস সেভেনে পড়াকালীন একটি ওষুধের দোকানে চুরি দিয়ে তার হাতেখড়ি। জুভেনাইল হোমে পাঠানো হয় তাকে। ফিরে এসে ফের অপরাধেই যুক্ত হয়। এরপর চুরি, ডাকাতি, পেট্রল পাম্পে গুলি চালনার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।