৬১ সেকেন্ডে ৮ চাল দিয়ে ঝড় তুলেও ড্র গুকেশের - 24 Ghanta Bangla News
Home

৬১ সেকেন্ডে ৮ চাল দিয়ে ঝড় তুলেও ড্র গুকেশের

Spread the love

প্রথম দু’দিনের তুলনায় বেশ অন্য মেজাজে তৃতীয় গেম শুরু করেছিলেন দোম্মারাজু গুকেশ। বৃহস্পতিবার দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে গতবারের চ্যাম্পিয়ন গুকেশের ছিল কালো ঘুঁটি। দারুণ লড়াইয়ের পরে ৬০ চালের পরে অবশ্য এই গেমও ড্র হয়। ৬৪ খোপের বোর্ডে এ দিন শুরুতে ঝড় তোলেন গুকেশ। প্রথম আটটি চাল দেন মাত্র ৬১ সেকেন্ডে। সেই সময়ে সিন্ডারভ সতর্ক। কিন্তু নবম চালের পরেই প্রেডিক্টর দেখিয়ে দেয়, সিন্ডারভের জেতার সম্ভাবনা ৩৫ শতাংশ, গুকেশের ১০। তবে তাতেও খুব একটা দমে যাননি গুকেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *